ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আওয়ামী লীগের এত ঠ্যাকা পড়েনি : ওবায়দুল কাদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 10:16 PM

আওয়ামী লীগের এত ঠ্যাকা পড়েনি : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের এত ঠ্যাকা পড়েনি : ওবায়দুল কাদের

বিএনপিতে পদত্যাগের হিড়িক পড়েছে। অতি সম্প্রতি দলের দুই শীর্ষ নেতার পদত্যাগের ঘোষণার পর আরও কয়েকজনের পদত্যাগ নিয়ে গুঞ্জন শুরু হয়েছে।

পদত্যাগ করা বিএনপির সিনিয়র দুই নেতার নেপথ্যে আওয়ামী লীগের হাত আছে কিনা- এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের এত ঠ্যাক্যা পড়েনি।

বৃহস্পতিবার বিআরটিএ’র সদর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের এত ঠ্যাক্যা পড়েনি। আমাদের দলে এত লোক। খারাপ লোকদের দল থেকে বের করে দিচ্ছি। অন্য দলের ভেতর কে থাকবে আর না থাকবে- তা দেখার সময় আমাদের নেই। নিজের দলের ভেতরে অনুপ্রবেশকারী বিদায় করা হচ্ছে। কাজেই বিএনপির কে থাকল- তা নিয়ে ভাবার সময় নেই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ও আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে। তাদের অভিযোগের রোগ দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে চলে গেছে। বিদেশিরা তাদের অভিযোগের বিষয়ে আমাদের কাছে জানতে চায়, তখন আমরা এর উত্তর দেই। এই জন্য বিদেশিদের সঙ্গে আমাদের বসতে হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status