ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
স্কুলছাত্রীকে চার মাস ধরে দুই অন্ধ শিক্ষকের ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 7:19 PM

স্কুলছাত্রীকে চার মাস ধরে দুই অন্ধ শিক্ষকের ধর্ষণ

স্কুলছাত্রীকে চার মাস ধরে দুই অন্ধ শিক্ষকের ধর্ষণ

১৫ বছরের এক দৃষ্টিহীন ছাত্রীকে স্কুলে টানা চার মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠল দুই দৃষ্টিহীন শিক্ষকের বিরুদ্ধে। তাদের মধ্যে একজনের বয়স ৬২। ঘটনাটি ঘটেছে ভারতের রাজকোটের মন্দির শহর অম্বাজিতে।

গত মাসে দীপাবলির ছুটিতে পাটান জেলার রাধানপুর তালুকায় নিজের গ্রাম প্রেম নগরে গিয়ে নিজের পিসিকে সব খুলে বলেন ওই কিশোরী। ছুটি শেষ হয়ে যাওয়ার পরও স্কুলে যেতে চাইছিল না সে। এতেই সন্দেহ হয় পরিবারের। জানতে চাইলে দুই শিক্ষক চমন ঠাকোর (৬২) ও জয়ন্তী ঠাকোর (৩০) এর কুকীর্তির কথা জানায় মেয়েটি। এরপরই পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে।

নিজের গ্রামে ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করে গান শেখার জন্য গত জুলাইতে স্কুলটিতে ভর্তি হয় কিশোরী। ওই স্কুলে বিশেষভাবে সক্ষমদের ভোকেশনাল ট্রেনিং ও কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হয়। স্কুলেরই হস্টেলে থাকত মেয়েটি।

সোমবার (৪ নভেম্বর) দায়ের করা অভিযোগে বলা হয়, দুই মাস আগে মিউজিক রুমে প্রথম মেয়েটিকে ধর্ষণ করে জয়ন্তী ঠাকোর। তিনদিন পর ওই একই ঘরে তাকে ফের ধর্ষণ করে চমন। এরপর নবরাত্রির আগে ফের জয়ন্তী মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। এভাবেই দিনের পর দিন চলতে থাকে অত্যাচার। সহ্য করতে না-পেরে স্কুলের অন্য তিনজন শিক্ষককে বিষয়টি জানিয়ে ছিল মেয়েটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status