ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
লোকমানকে এখনই সরিয়ে দেওয়া সম্ভব নয়: পাপন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 7:20 PM

লোকমানকে এখনই সরিয়ে দেওয়া সম্ভব নয়: পাপন

লোকমানকে এখনই সরিয়ে দেওয়া সম্ভব নয়: পাপন

জেলে থাকা বিসিবি পরিচালক লোকমান হোসেন ভূঁইয়াকে এখনই সরিয়ে দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বুধবার (৬ নভেম্বর) বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তার, বাংলাদেশ ক্রিকেটের ভালোর জন্যই আইনি বাধ্যবাধকতা অনুসরণ করছেন তারা।

সম্প্রতি বিসিবি সভাপতির জুয়া খেলার একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং এ নিয়ে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা মন্তব্যও করেছেন। লোকমান প্রসঙ্গে পাপন বলেন, এখন আমরা মনে করছি যে আরও কিছুদিন সময় নেওয়া দরকার। একজন কাউন্সিলকেও চাইলেই বাদ দেওয়ার ক্ষমতা আমাদের নেই। সে তো কাউন্সিলর বটেই, পাশাপাশি নির্বাচিত পরিচালকও। একজন নির্বাচিত পরিচালককে বাদ দেওয়া খুবই কঠিন। আমরা আগে আইন-কানুন জানার ও বোঝার চেষ্টা করছি যে কী করা যায়। সময়মতো সিদ্ধান্ত যা নেওয়ার, আমরা নেব।

লোকমান ধরা পড়ার পর সাংবাদিক সম্মেলনে পাপন বলেছিলেন, তার বহুদিনের ঘনিষ্ঠ বন্ধু লোকমান জীবনে মদ খাননি, জুয়া খেলেননি। যদিও গত ২৬ সেপ্টেম্বর মনিপুরীপাড়ার বাসা থেকে লোকমান র‌্যাবের হাতে গ্রেফতার হওয়ার সময় ৫ বোতল মদও পাওয়া গিয়েছিল।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল, মোহামেডান ক্লাবের ডিরেক্টর ইন চার্জ লোকমানই ক্যাসিনোর জন্য ঘর ভাড়া দিয়েছিলেন। ক্যাসিনো ভাড়া দিয়ে প্রতিদিন ৭০ হাজার টাকা পেতেন তিনি। অস্ট্রেলিয়ার দু’টি ব্যাংকে তিনি ৪১ কোটি টাকা গচ্ছিত রেখেছেন লোকমান।

১৯৯৪ সাল থেকে দেশের ফুটবল অঙ্গনের সঙ্গে যুক্ত লোকমান হুট করেই ২০১২ সালে ক্রিকেটে আসেন। অভিযোগ উঠেছে, পাপনের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই লোকমান বিসিবিতে জায়গা করে নিতে পেরেছেন।

তবে পাপন বলেন, আমাদের অবস্থান খুব পরিষ্কার। কতগুলো আইন আছে, যে আইন আমার করা নয়। আমাদেরকে আইন মেনে চলতে হবে। যে গঠনতন্ত্র আমাদের আছে এখন, সেটি আইসিসির অনুমোদন নিয়ে করতে হয়েছে। কাজেই আমরা এমন কিছু করতে যাব না, যাতে কিনা বাংলাদেশের ক্রিকেট বিপদে পড়ে। যখন যেটা করা উচিত ও করা সম্ভব, সেটি আমরা করব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status