ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
ফ্যাশনে নাকফুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 6:56 PM

ফ্যাশনে নাকফুল

ফ্যাশনে নাকফুল

প্রাচীনকাল থেকেই নারীদের মধ্যে গয়না হিসেবে নাকফুলের প্রচলন রয়েছে। আগে শুধু সোনা বা রুপার নাকফুল ব্যবহার করা হলেও বর্তমানে ফ্যাশন অনুষঙ্গ হিসেবে মেয়েদের কাছে হীরার নাকফুল এ জায়গার অনেকটা দখল করে নিয়েছে।

নাকফুলের আকার এবং মেটালের ওপর নির্ভর করে এর দাম নির্ধারণ করা হয়। যেমন শুধু সোনার নাকফুল ১৫০০ টাকা থেকে শুরু হয়। চাইলে রেডিমেট কিনে নেওয়া যায় অথবা অর্ডার দিয়ে পছন্দের ডিজাইনের নাকফুল বানিয়েও নিতে পারেন।

নাকে ফ্যাশনেবল নাকফুল পরতে চাইলে নাক ফোঁড়ানো ভালো। তবে অনেকেই নাক না ফুঁড়িয়েও চাপ দেয়া নাকফুল পরেন। পাথরের টিপও ব্যবহার করেন অনেকে।

নাকফুল পরতে ভালো বিউটি পারলার থেকে নাক ফুঁড়িয়ে নিতে পারেন। নাক ফোঁড়ানোর পর প্রথমে সোনার নাকফুল পরলে সংক্রমণের ভয় থাকে না। ক্ষত শুকিয়ে গেলে পছন্দমতো যেকোনো নাকফুল পরতে পারেন। নাক ফোঁড়াতে খরচ হয় ৩০০ থেকে ৭০০ টাকা।

মুখ ছোট হলে ছোট নাকফুলে ভালো মানায়। আর লম্বা নাক ও বড় মুখের সঙ্গে বড় নাকফুল পরা ভালো। সব সময় ব্যবহারের জন্য নাকে এক পাথর বা হিরের ছোট নাকফুল ব্যবহার করতে পারেন। অল্প বয়সীরা চাপা নথও ব্যবহার করতে পারে। অনুষ্ঠানে পোশাকের সঙ্গে মিলিয়ে একটু জমকালো বড় নাকফুল পরতে পারেন।

শাড়ি, কামিজ, ফতুয়া এমনকি টিশার্টের সঙ্গেও নাকফুল পরতে পারেন। নাকফুল নারী সৌন্দর্য অনেক বাড়িয়ে দেয়। অনেকেই ব্যথার ভয়ে নাক ফোঁড়াতে চান না। তারা ইচ্ছা করলে টিপ নাকফুল পরতে পারেন। সে ক্ষেত্রে দামি নাকফুল পরলে সচেতন থাকতে হবে যেন হারিয়ে না যায়।

রুবি, পান্না, চুনি, নীলা, জিরকন প্রভৃতি পাথর বসানো সোনার নাকফুল পাবেন ৮০০ থেকে ১৫০০ টাকার মধ্যে। সোনার ওপর মুক্তা বসানো নাকফুল ৭০০ থেকে ১৩০০ টাকা, শুধু সোনার নাকফুল ডিজাইন ও ওজনভেদে ৬০০ থেকে ১৫০০ টাকা হয়ে থাকে। বিভিন্ন ডিজাইনের হিরের নাকফুল হিরের আকৃতিভেদে ৪ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হয়।

রুপার নাকফুলের দাম কিছুটা কম। রুপার ওপর সোনার প্রলেপ দেওয়া নাকফুল পাবেন ২০০ থেকে ৬০০ টাকায়। রুপার ওপর মুক্তা বসানো নাকফুল ৩০০ থেকে ৮০০ টাকা। সোনার দোকান ছাড়াও বিভিন্ন শপিং মলের প্রসাধনীর দোকানে পাবেন ইমিটেশনের এক পাথরের ছোট-বড় বিভিন্ন আকৃতির নাকফুল। দাম ৫০ থেকে ১৫০ টাকা।

সোনা ও হিরের নাকফুল পাবেন ঢাকার বায়তুল মোকাররম, বসুন্ধরা সিটি শপিং মল, কর্ণফুলী গার্ডেন সিটি, ইস্টার্ন প্লাজা, ডায়মন্ড ওয়ার্ল্ড, আড়ং বা যে কোনো গয়নার দোকানে। আর ইমিটেশন নাকফুল পাবেন ঢাকার নিউমার্কেট, চকবাজার, গাউছিয়ায় ও চাঁদনি চকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status