ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
এতিম শিশুকে নির্যাতনকারী সেই চাচার স্বীকারোক্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 6:25 PM

এতিম শিশুকে নির্যাতনকারী সেই চাচার স্বীকারোক্তি

এতিম শিশুকে নির্যাতনকারী সেই চাচার স্বীকারোক্তি

হবিগঞ্জের নবীগঞ্জে পাঁচ বছরের এতিম শিশু জিসানকে নগ্ন করে নির্যাতনের ঘটনা স্বীকার করে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত চাচা স্বপন মিয়া।

বুধবার রাতে হবিগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের আদালতে ১৬৪ ধারায় তার জবানবন্দিটি রেকর্ড করা হয়। পরে রাতেই স্বপনকে কারাগারে পাঠানো হয়।  

আদালতের বরাত দিয়ে নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, স্বপন মিয়া ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। সে টাকার জন্য তার ভাতিজাকে নগ্ন করে নির্যাতনের ভিডিও ধারণ করে। সেই ভিডিও প্রবাসী মায়ের কাছে পাঠায়।

নবীগঞ্জ পৌর এলাকার চরগাঁও গ্রামের মনাই মিয়ার ছেলে সুফি মিয়ার সঙ্গে সুমনা বেগমের বিয়ে হয়। এরপর এ দম্পতির ঘরে দুটি ছেলে জন্মগ্রহণ করে। কিন্তু সুফি মিয়ার মৃত্যুর পর দুটি শিশুর ভবিষ্যতের কথা চিন্তা করে বিদেশে পাড়ি জমান সুমনা। আর দুই শিশুকে তার দেবর স্বপন মিয়ার কাছে রেখে যান। কিন্তু টাকার জন্য সন্তানদের নির্যাতন করতে থাকে দেবর স্বপন মিয়া। সন্তানদের নির্যাতন থেকে রক্ষা করত ধাপে ধাপে স্বপনের কাছে টাকা পাঠান মা। কিন্তু নির্যাতন থামেনি। সম্প্রতি ছেলে জিসানকে নির্যাতন করে স্বপন। সেই নির্যাতনের ভিডিও ধারণ করে প্রবাসে থাকা মাকে পাঠায় সে। ছেলের নির্যাতনের সেই দৃশ্য দেখে সইতে না পেরে দেশে ছুটে আসেন মা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status