ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
১০ নভেম্বর বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 7 November, 2019, 2:37 PM

১০ নভেম্বর বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

১০ নভেম্বর বাংলাদেশে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বুলবুল’

পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত গভীর নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্ট ওই ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এরপর ঘূর্ণিঝড়টি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে আঘাত হানতে পারে আগামী ১০ নভেম্বর। আজ রাতেই ভারতে এর প্রভাবে ভারী বৃষ্টি শুরু হতে পারে।

বাংলাদেশ উপকূল থেকে এটি এখনো ৯৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ‘বুলবুল’। আর এই নামটি দিয়েছে পাকিস্তান।

৮ নভেম্বরের মধ্যেই ঘূর্ণিঝড়টির গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৮০ মাইলে উঠবে। যা সর্বোচ্চ ৯০ মাইলেও পৌঁছাতে পারে। সেদিনই বুলবুল ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে আছড়ে পড়তে পারে।

আর ১০ নভেম্বরের মধ্যে এর গতিবেগ ঘন্টায় ৮০ থেকে ৯০ মাইলে উঠবে। যা সর্বোচ্চ ১০০ মাইলেও উঠতে পারে। বাংলাদেশে আঘাত হানার সময় এর গতিবেগ আরো বেড়ে যাবে। ১০ নভেম্বর ভোর সাড়ে ৫টার দিকে এটি বাংলাদেশ উপকূলে আছড়ে পড়তে পারে।

আজ বিকালে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি সামান্য পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। সকাল নয়টার দিকে একই এলাকায় থাকা এ নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের উপকূলীয় অঞ্চলের দু-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যত্রও এর প্রভাবে আকাশ মেঘলা থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status