ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জাবি উপাচার্যকে ধুঁয়ে দিলেন মাহাথির মোহাম্মদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 10:36 PM

জাবি উপাচার্যকে ধুঁয়ে দিলেন মাহাথির মোহাম্মদ

জাবি উপাচার্যকে ধুঁয়ে দিলেন মাহাথির মোহাম্মদ

দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপাচার্যকে মঙ্গলবার দুপুরের দিকে উদ্ধার করে।

উন্নয়নের অর্থ থেকে ছাত্রলীগ দুই কোটি টাকার দেয়ার অভিযোগ ওঠার পর থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ও ‘উপাচার্য অপসারণ মঞ্চ’ ব্যানারে আন্দোলন করছে শিক্ষক-শিক্ষার্থীরা।

উপাচার্যবিরোধী এ আন্দোলনের প্রথমসারিতে রয়েছে ছাত্র ফ্রন্টের জাবি শাখার নেতাকর্মীরা। অবরোধ চলাকালে আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ফ্রন্টের জাবি শাখার সভাপতি মাহাথির মুহাম্মদ বলেন, উপাচার্য ছাত্রলীগের এক নেতাকে ২৫ লাখ টাকা ঈদ সালামি দিয়ে বিশ্ব রেকর্ড করেছেন।

তিনি বলেন, এই দুর্নীতিবাজ উপাচার্যকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর দেখতে চাই না। এখন যদি তাকে বাসা থেকে বের হতে হয় তাহলে আমাদের ওপর দিয়ে মাড়িয়ে বের হতে হবে। আর তিনি যখন এখান থেকে বের হবেন তখন তিনি আর এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন না।

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভূত পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status