ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ১৮ অক্টোবর ২০২৬ ● ২ কার্তিক ১৪৩৩
সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার
ধনেশ পত্রনবীশ, দুর্গাপুর
প্রকাশ: Sunday, 18 October, 2026, 11:27 AM

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার

সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার

সাংবাদিক আলিফ এর মৃত্যু, কোনো সান্ত্বনাতেই যেনো থামছে না স্বজনদের আহাজারি। প্রতিটি আর্তনাদ এখন কেবল বিচারের অপেক্ষায়। দুর্বৃত্তদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলীফ ফকিরের পরিবারের একমাত্র দাবি খুনিদের যেন কোনো অবস্থাতেই ছাড় দেয়া না হয়।

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের গুলিতে রুপসী বাংলা (আইপি) টেলিভিশনের জেলা প্রতিনিধি সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) গত বৃহস্পতিবার রাত অনুমান ৮ঘটিকার সময় নিহত হয়েছেন। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে স্ত্রী ও দুই শিশু সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

নিহত সাংবাদিক লুৎফরুজ্জামান ফকির নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মহব্বত আলী ফকির। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় এক পরিবার ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। তিনি সাবেক সেনা সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ‘‘ডিটেকটিভ আর্টিকেল’’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। যেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিরুদ্ধে নিয়মিত ভিডিও প্রকাশ করতেন। 

শোকাহত পরিবার, নিহতের স্ত্রী ও সাংবাদিক আলিফ ফকিরের দুই শিশু সন্তানের অসহায়ত্বের কথা জানতে পারেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি। পরে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে নিহতের পরিবারের হাতে নগদ অর্থ ও পরিবারের সকলের জন্য বস্ত্র প্রদান করেন। এছাড়া পরিবারের আয়ের উৎস হিসেবে নিহতের স্ত্রী আনন্দিতা সাংমাকে চাকুরি দেয়ারও আশ্বাস প্রদান করেন ব্যারিস্টার কায়সার কামাল।

এ সময়, উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিশিষ্ট শিক্ষাব্রতী এম এ জিন্নাহ, অধ্যক্ষ শহীদ খান, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিঙ্ মিডিয়ার সাংবাদিকগণ, পৌর বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, ইউনিয়ন বিএনপি‘র সাংগঠনিক মজিবুর মাষ্টার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ উপস্থিত ছিলেন। 

স্বামীকে হারিয়ে শোকাহত অনিন্দিতা সাংমা বলেন, ‘আমার স্বামীকে যারা হত্যা করেছে, আমি তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই। যারা আমার দুই বাচ্চাকে এতিম করেছে, তাদের খুঁজে বের করে আইনের আওতায় এনে ফাঁসি কার্যকর করা হোক। যাতে আর কোনো সন্ত্রাসী কাউকে এভাবে হত্যা করতে না পারে। আমি এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতারের জোর দাবি জানাচ্ছি।

উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুঁইয়া বলেন, নিহত সাংবাদিক আলিফ ফকিরের পরিবারে সহায়তার হাত বাঁড়িয়ে দিয়ে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সেইসাথে কোন অবস্থাতেই যেনো দোষীরা পার পেয়ে না যায়, ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। দলীয়ভাবে আমরা সকলেই এই পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ্। 

সাংবাদিক আলিফ ফকিরের মৃত্যুতে দুর্গাপুরে শোকের ছায়া নেমে এসেছে। সাংবাদিক, সুধীজন সহ সর্বস্তরের মানুষ খুনিদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে ইতোমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে মানববন্ধন শুরু করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status