ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
তাহসান জানালেন নতুন খবর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 10:42 PM

তাহসান জানালেন নতুন খবর

তাহসান জানালেন নতুন খবর

সঙ্গীত দিয়ে ক্যারিয়ার শুরু করলেও মডেলিং ও অভিনয়েও সমান তালে জনপ্রিয়তা পেয়েছেন তাহসান। তবে একটির জন্য অন্যটি থেমে নেই। দর্শকদের সাড়া পাওয়ায় গানের পাশাপাশি অভিনয়েও সময় দিচ্ছেন এই তারকা। ধারাবাহিকতায় এ তারকা এবার কেক কেটে ১০০তম নাটক উদযাপন করছেন।

ফেসবুকে ১০০তম নাটকের পোস্ট দিয়ে তাহসান জানান,

“আমার ১০০তম নাটক “কল্পতরু”…
১০০তম কাজটা একটু আলাদা ভাবে করতে চেয়েছিলাম গ্রুপ এ গল্প চেয়ে একটা পোস্ট দেয়া হয়েছিলো দুমাস আগে সেখান থেকেই বাছাই করা এই গল্প
গল্প পাঠিয়েছে ফারিয়া কবির আভা
পরিচালনায় মাবরুর রশিদ বান্নাহ
আর প্রথম বারের মতো সহশিল্পী শায়লা সাবি
প্রযোজনায় আকবর হায়দার মুন্না
সার্বিক তত্ত্বাবধানে মাসুদ উল হাসান”

এছাড়া ফেসবুক পোস্টে তাহসানের ভিন্ন লুক চোখে পড়ার মত। চুলে স্পাইক, চেহারায় পরিবর্তন, এ যেন অন্য তাহসান।

আফসানা মিমির হাত ধরে অফবিট নাটকের মাধ্যমে অভিনয়ের শুরু তাহসানের। প্রথম নাটকেই জয়ার সঙ্গে শুরু। এরপরই দর্শক চাহিদার কারণে আর পেছনে তাকাতে হয়নি তাহসানকে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও। ভারতীয় নায়িকা শ্রাবন্তীর মত নায়িকার সঙ্গে তার ‘যদি একদিন’ চলচ্চিত্রে আসা। সেখানেও কুড়িয়েছেন প্রশংসা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status