ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা গ্রহণ, মাদরাসা সুপারের কারাদণ্ড
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 8:31 PM

ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা গ্রহণ, মাদরাসা সুপারের কারাদণ্ড

ভুয়া শিক্ষার্থী দিয়ে পরীক্ষা গ্রহণ, মাদরাসা সুপারের কারাদণ্ড

জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় দিনাজপুরের বীরগঞ্জে ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষা গ্রহণ করায় মতিয়ার রহমান (৪৮) নামে এক মাদরাসা সুপারের এক বছর কারাদণ্ডের রায় প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমান বীরগঞ্জ উপজেলার করিমপুর পুলহাট দাখিল মাদরাসার সুপার।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইয়ামিন হোসেন এ রায় প্রদান করেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইয়ামিন হোসেন জানান, মঙ্গলবার জেডিসি পরীক্ষায় বীরগঞ্জ ফাজিল মাদরাসা কেন্দ্রে মতিয়ার রহমান দায়িত্ব পালন করছিলেন। এক জন পরীক্ষার্থীর স্থলে ৯ম শ্রেণির অপর এক ছাত্রের দ্বারা পরীক্ষা গ্রহণ করেন মতিয়ার রহমান। এ অভিযোগে তাকে এক বছর কারাদণ্ডের রায় প্রদান করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status