ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৩ জুন ২০২৬ ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
অবৈধ সম্পদ অর্জন, সাবেক কর পরিদর্শক ও এসআই গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 8:28 PM

অবৈধ সম্পদ অর্জন, সাবেক কর পরিদর্শক ও এসআই গ্রেফতার

অবৈধ সম্পদ অর্জন, সাবেক কর পরিদর্শক ও এসআই গ্রেফতার

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহের সাবেক কর পরিদর্শক মোকসেদ আলী (৬৫) ও অবসরপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলকে (৬০) গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর সেহড়া চামড়া গুদাম এলাকা থেকে সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীকে এবং অবসরপ্রাপ্ত এসআই আব্দুল জলিলকে বিকেলে নগরীর হাজীবাড়ি এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, ৭৭ লাখ ৫০ হাজার ১৪৪ টাকার সম্পদের মধ্যে ৩১ লাখ ৫৭ হাজার ৪৬০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অজর্নের অভিযোগে দুদক আইন ২৬ (২) ও ২৭ (১) ধারায় গত ১৮/০৯/১৯ একটি মামলা দায়ের হয়। যার প্রেক্ষিতে সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীকে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে অবসরপ্রাপ্ত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিলের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৫৭ লাখ ৬৯ হাজার ৪৮২ টাকার সম্পদ অজর্নের অভিযোগে দুদক আইন ২৭ (১) ও ১০৯ ধারায় গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে গত ২৫/০২/১৯ তারিখ কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের হয়। তাদের দুজনকেই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status