ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
হাতীবান্ধার সেই ৪ শত ফিট বাঁশের সাঁকোর উদ্বোধন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 4:59 PM

হাতীবান্ধার সেই ৪ শত ফিট বাঁশের সাঁকোর উদ্বোধন

হাতীবান্ধার সেই ৪ শত ফিট বাঁশের সাঁকোর উদ্বোধন

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে ‘ফ্রেন্ডশিপ সোস্যাল ওয়ার্ক’ নামে একটি সংগঠনের সদস্যরা নিজ উদ্যোগে নির্মাণ করা ৪ শত ফিট বাঁশের সাঁকোটির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে হাতীবান্ধা উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ এ সাঁকোটির উদ্বোধন করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল ও জেলা পরিষদ সদস্য মর্জিনা বেগম উপস্থিত ছিলেন।

ওই সংগঠনের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরনবী জানান, গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামে একটি ব্রীজ ২০১৫ সালের বন্যায় ভেঙ্গে যায়। ফলে সিঙ্গিমারী ইউনিয়নের সাথে গড্ডিমারী ইউনিয়নের যোগাযোগের একটি পথ বন্ধ হয়ে যায়। ২০১৭ সালের বন্যায় ভাঙ্গা ব্রীজটির দুই পাশে প্রায় সাড়ে ৩ শত ফিট রাস্তাও ভেঙ্গে যায়। ফলে মিলনবাজার আবুল হোসেন আহম্মেদ মাদ্রাসা, আফজাল হোসেন দাখিল মাদ্রাসা, গড্ডিমারী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, মধ্য গড্ডিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৩ গ্রামের লোকজনকে গড্ডিমারী মেডিকেল মোড় হয়ে ঘুরে চলা চল করতে হচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগ দেখেই ‘ফ্রেন্ডশিপ সোস্যাল ওয়াক’ এ বাঁশের সাঁকো তৈরীর পরিকল্পনা।

ওই এলাকার জাবেদ আলী, রফিকুল ইসলাম জানান, ব্রীজ ও রাস্তা ভেঙ্গে যাওয়ায় আমাদের গড্ডিমারী মেডিকেল মোড় ঘুরে বড়খাতা হাট ও মিলনবাজার যেতে হয়। সাঁকোটি নির্মাণ হওয়ায় দুরত্ব কমে যাবে এবং সময়ও কম লাগবে।

মিলনবাজার আবুল হোসেন আহম্মেদ মাদ্রাসার শিক্ষার্থী রোকসানা আক্তার, সফিকুল ইসলাম, মোশারফ হোসেন বলেন, ব্রীজ ও রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারণে গত ৪ বছর ধরে ৫ কিলোমিটার রাস্তা ঘুরে মাদ্রাসায় যেতে হচ্ছে। এলাকার বড় ভাইরা আমাদের কষ্ট দেখে বাঁশের সাঁকো নির্মাণ করছেন।

হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল বলেন, এলাকার লোকজনের দুর্ভোগ দেখে ফ্রেন্ডশিপ সোস্যাল ওয়ার্ক’র সদস্যরা ৪ শত ফিট বাঁশের সাঁকো নির্মাণ করছেন। এ সাঁকো নির্মাণের ফলে ওই এলাকার প্রায় ৬/৭ হাজার লোকজনের চলাচলের দুভোর্গ কমে যাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status