ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
'ফেসবুক পেইড করে ফেলা উচিত, ফ্রি ফলোয়ারদের দরকার নেই'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 5:02 PM

'ফেসবুক পেইড করে ফেলা উচিত, ফ্রি ফলোয়ারদের দরকার নেই'

'ফেসবুক পেইড করে ফেলা উচিত, ফ্রি ফলোয়ারদের দরকার নেই'

সামাজিক যোগাযোগমাধ্যম যেন আতঙ্কের বিষয় হয়ে উঠেছে। মন্তব্যের ঘরে নেটিজেনদের আক্রমণাত্মক বক্তব্যে অতিষ্ঠ অনেকে। বিশেষ করে বিনোদন দুনিয়ার তারকারা হামেশাই কটূক্তির শিকার হন। আর এসব থেকে পরিত্রাণ চাইছেন তাঁরা।

আজ মঙ্গলবার জনপ্রিয় টেলি-উপস্থাপক, মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নিরাপদ ও সুস্থ সামাজিক যোগাযোগমাধ্যম চেয়েছেন।

ক্ষোভ প্রকাশ করে নাবিলা তাঁর পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশে ফেসবুক পেইড করে ফেলা উচিত। ন্যূনতম ১০০০ টাকা দিতে হলে অনেকেই ঝরে যাবে এখান থেকে আমাদের দরকার নেই ফ্রি ফলোয়ারদের আমাদের দরকার নিরাপদ ও সুস্থ সোশ্যাল মিডিয়া।’

সোমবার রাতে পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়ার পর চটেছেন তারকাদের অনেকে। তাঁদের মত, ব্যক্তিগত ছবি সোশ্যালে ছড়িয়ে দেওয়ার অধিকার কারো নেই।

গত রাতে নিজের ফেসবুক ওয়ালে জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা এক পোস্টে লেখেন, কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি শেয়ার বা পোস্ট করার নৈতিক অধিকার কেউ রাখেন না। ‘বিকৃত মানসিকতার’ পরিবর্তন চান এ অভিনেত্রী।

ফেসবুক বা ইনস্টাগ্রামে তারকারা কোনো ছবি পোস্ট করলে মন্তব্যের ঘরে কটূক্তিতে ভরে যায়। নেটিজেনদের এমন আচরণে ক্ষুব্ধ তারকারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status