ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
বাড়িতেই শ্যালিকার সর্বনাশ করলেন দুলাভাই
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 4:51 PM

বাড়িতেই শ্যালিকার সর্বনাশ করলেন দুলাভাই

বাড়িতেই শ্যালিকার সর্বনাশ করলেন দুলাভাই

স্ত্রীকে খুনের অভিযোগে পলাতক ছিলেন অভিযুক্ত কাদের শেখ। এবারে বাড়িতেই শ্যালিকার সর্বনাশ করে খুনের চেষ্টা করেন কাদের। মারধরের জেরে গুরুতর জখম ওই কিশোরীকে হাসপাতালে ভর্তি করায় পরিবার।

পশ্চিমবঙ্গের পটাশপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিয়ের পণের দাবি না মেটায় আগেই স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ ছিলো কাদেরের বিরুদ্ধে। দুবছর আগের সেই ঘটনায় মূল অভিযুক্ত কাদের শেখ পুলিশের খাতায় পলাতক। খুনে অভিযুক্ত হিসেবে জেলে ছিল তার মামা এবং পরিবারের সদস্যরা। কিছুদিন আগে তাদেরও জামিন হয়। এরপরই আরও এক অপরাধ। এবারে শ্যালিকাকে সর্বনাশ করে বেধড়ক মারধরের অভিযোগ উঠল কাদের শেখের বিরুদ্ধে। দিদির বিয়েতে দেওয়া পণের জিনিস ফেরত্‍ চাইতে গেলে ওই কিশোরীর ওপর চড়াও হয় দুলাভাই এবং তার আত্মীয়রা।

মারধরের জেরে গুরুতর জখম ওই কিশোরী। কিন্তু গরিব পরিবারটি তাকে হাসপাতালে নিয়ে যেতে পারেনি। কয়েকদিন বাড়িতেই ছিল ওই কিশোরী। শেষ পর্যন্ত পুলিশের উদ্যোগ নিয়ে ওই কিশোরীকে হাসপাতালে পাঠায়।

এদিকে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। চলে পথ অবরোধও। ঘটনার মূল অভিযুক্ত দুবছর ধরে পুলিসের খাতায় পলাতক। অথচ সে জামিনে মুক্ত মামাকে সঙ্গে নিয়ে নিজের বাড়িতেই ফের বড়সর অপরাধ ঘটাল। খুনের মামলায় পলাতক অভিযুক্ত কী করে নিজের বাড়িতেই ছিলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা। গোটা ঘটনায় তাই পুলিশের ভূমিকায় তারা ক্ষুব্ধ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status