|
ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর কেন্দ্র পড়ল আবুধাবিতে
নতুন সময় ডেস্ক
|
![]() ভারতে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীর কেন্দ্র পড়ল আবুধাবিতে তার প্রবেশপত্রে ভিনদেশি একটি কেন্দ্রে সিট পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।দেশটির ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) প্রযুক্তিগত ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ তালিব পুনঃনিট পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার পর দেখতে পান, তার পরীক্ষাকেন্দ্র ভারতের পরিবর্তে আবুধাবির একটি স্কুলে নির্ধারণ করা হয়েছে। অথচ তিনি নাগপুর থেকে আবেদন করেছিলেন। এ ছাড়া দেশের মধ্যেই পরীক্ষাকেন্দ্র পাওয়ার কথা ছিল তার।বিষয়টি আরো জটিল হয়ে ওঠে, যখন এটি জানা যায় যে আবদুল্লাহর কোনো পাসপোর্ট নেই। ফলে বিদেশে গিয়ে পরীক্ষায় অংশ নেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। এনডিটিভি বলছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রবেশপত্রের একটি ছবিতে আবুধাবির একটি ভারতীয় স্কুলকে পরীক্ষাকেন্দ্র হিসেবে উল্লেখ করা হয়। পরে বিষয়টি এনটিএর নজরে আনা হলে এটিকে প্রযুক্তিগত ত্রুটির ফল বলে উল্লেখ করে সংস্থাটি। ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবারের দাবি, আবেদন করার সময় আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্র হিসেবে নাগপুর, ওয়ার্ধা ও ভান্ডারা শহরকে পছন্দের তালিকায় রেখেছিলেন। কিন্তু প্রবেশপত্রে তার পরীক্ষাকেন্দ্র দেখানো হয় আবুধাবিতে। তার বাবা ডা. মোহাম্মদ তালিব বলেন, প্রবেশপত্র দেখে আমরা হতবাক হয়ে গেছি।আমার ছেলে কাঁদতে শুরু করেছিল। তার তো পাসপোর্টই নেই। এনটিএ জানায়, অভিযোগটি যাচাই করে কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীকে নাগপুরে একটি পরীক্ষাকেন্দ্র বরাদ্দ দেওয়া হবে এবং সংশোধিত প্রবেশপত্র ইস্যু করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
