ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
ফের আলোচনায় তাহসান-মিথিলার বিচ্ছেদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 2:18 PM

ফের আলোচনায় তাহসান-মিথিলার বিচ্ছেদ

ফের আলোচনায় তাহসান-মিথিলার বিচ্ছেদ

তারকা দম্পতি তাহসান-মিথিলার বিবাহ বিচ্ছেদ হয়েছে দুই বছর আগে। এর মাধ্যমে তারা দীর্ঘ ১১ বছরের সংসার জীবনের ইতি টানেন। ঘটনার দুই মাস পর ওই বছরের ২০ জুলাই ফেসবুকে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন তাহসান-মিথিলা।

বিচ্ছেদের পর মিথিলা বলেছিলেন, একটি ইস্যু নিয়ে তো আর কখনো বিচ্ছেদ হয় না। বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে একজন মেয়ের জন্য বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা এত সহজ নয়। কিন্তু একটা সময় আমাকে মেনে নিতে হয়েছে এটাই বাস্তবতা।

জীবনচলার পথের একটা সময় এসে আমরা বুঝতে পারলাম, দুজন মানুষ যার যার জায়গা থেকে দুই ধরনের জিনিস চাই। তাহসানের জীবনের লক্ষ্য হয়তো একরকম, আমার হয়তো আরেক রকম। তবু দুজন ভিন্ন রকম মানুষ তো একসঙ্গে থাকে। আমরাও থেকেছি। শেষ পর্যন্ত আর হলো না।

আমাদের যখন বিয়ে হয়, তখন আমাদের দুজনের বয়সই অনেক কম। আমাদের ক্যারিয়ারও একসঙ্গে গড়ে উঠেছে। এমন না যে, কেউ কারও আগে বা পরে এসেছি। সেসব দিক থেকে আমাদের মধ্যে কোনো ঝামেলা ছিল না। কিন্তু একটা সময় এসে মনে হচ্ছিল, ১১ বছর আগের একজন মানুষ আর পরের একজন এক থাকে না। অনেক পরিবর্তন দেখা যায়। তাই বিচ্ছেদের মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হয়েছে।

আর বিচ্ছেদ প্রসঙ্গে তাহসান বলেছিলেন, সমাজ কী বলবে—এই ভয়ে অভিনয় করে সারা জীবন কাটিয়ে দিতে হবে, আমরা দুজন এ ব্যাপারে একমত নই।

তাদের বক্তব্যে বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও তখন ভক্তদের অনেকে এর জন্য তাহসানকে দায়ী করেছিলেন। তাহসান-মিথিলার বিচ্ছেদের দুই বছরেরও বেশি সময় পর ফের আলোচনায় এসেছে বিষয়টি।

সোমবার (৪ নভেম্বর) নির্মাতা ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে মিথিলার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল হয়। ফাঁস হয় ফাহমির সঙ্গে মিথিলার খোলামেলা শরীরের ভিডিও চ্যাট করার কিছু ছবিও।

এর পরই ফের সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসান-মিথিলার বিবাহবিচ্ছেদ প্রসঙ্গ আলোচনায় আসে। অনেকেই এখন এই জুটির বিচ্ছেদের জন্য মিথিলাকে দায়ী করছেন। প্রশ্ন তুলছেন মিথিলার পরকীয়া প্রেম নিয়েও।

ছবি ভাইরাল হওয়ার পর মিথিলার ভাষ্য, এটা অস্বাভাবিক কোনো ছবি না।

আর এ বিষয়ে পরিচালক ইফতেখার ফাহমিও। তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, হ্যা মিথিলা আর আমার পরকিয়া হয়েছে। একবার নয় অনেকবার। আর এটা নিয়ে মজা করার কিছুই নেই। আমরা দুজন জাস্টফ্রেন্ড।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status