ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 November, 2019, 3:10 PM

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি

আন্দোলনের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কর্তৃপক্ষ।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটার দিকে জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ এই তথ্য জানান।

এর আগে অবরুদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নিজ কার্যালয়ে যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অধ্যাপক ফারজানা ইসলাম। সেখানে সিন্ডিকেট সদস্যদের নিয়ে জরুরি বৈঠকে বসেন তিনি।

এই বৈঠক থেকেই বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়।

সিন্ডিকেটে বৈঠকের আগে দুপুর দেড়টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে উপাচার্য অবরুদ্ধ দশা থেকে মুক্ত করায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সাধারণ শিক্ষার্থী’সহ ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এতদিন সহনশীলতা ও ধৈর্যের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে বলে জানান ফারজানা ইসলাম।

গতকাল সোমবার সন্ধ্যা থেকে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের বাসভবন অবরোধ করে রাখেন আন্দোলনকারীরা। শতাধিক আন্দোলনকারী শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের বাসভবনের সামনে অবস্থান নেন। পাশাপাশি ভিসিপন্থী প্রায় ৫০ জন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীও ভিসির বাসভবনের সামনে অবস্থান নেন।

অপরদিকে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

সকালে এ অবরোধ কর্মসূচি চলাকালে বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করেই মিছিল নিয়ে ভিসির পক্ষে ছাত্রলীগ নেতাকর্মীরা হাজির হন। এ সময় উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। পরে ছাত্র হাতাহাতির একপর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়।

এতে সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের একাংশ ও শিক্ষার্থীরা। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status