ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
স্বামীকে তালাক দিতে বাধ্য করে তরুণীকে দিনের পর দিন ধর্ষণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 1 November, 2019, 12:40 PM

স্বামীকে তালাক দিতে বাধ্য করে তরুণীকে দিনের পর দিন ধর্ষণ

স্বামীকে তালাক দিতে বাধ্য করে তরুণীকে দিনের পর দিন ধর্ষণ

আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন লালমনিরহাটের এক নারী। এ অভিযোগে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে আল আমিন নামে ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার দেখিয়ে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সাল থেকে ওই নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়ান আল আমিন। অন্তরঙ্গ মুহূর্তের স্থির ও ভিডিওচিত্র ধারণ করে ওই নারীকে ধর্ষণ করে আসছিলেন তিনি। একপর্যায়ে বিয়ে করার কথা দিয়ে ২০১৮ সালের ডিসেম্বর স্বামীকে তালাক দিতে বাদীকে বাধ্য করেন অভিযুক্ত পুলিশ কনস্টেবল।
কিন্তু দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিয়ে করতে টালবাহানা শুরু করলে বিষয়টি পুলিশকে জানান ওই নারী।

অভিযুক্ত পুলিশ কনস্টেবল মো. আল আমিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনও কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে কনস্টেবল আল আমিনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status