ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
ক্যামেরুনে ভূমিধসে শিশুসহ নিহত ৪২ জন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 1:53 PM

ক্যামেরুনে ভূমিধসে শিশুসহ নিহত ৪২ জন

ক্যামেরুনে ভূমিধসে শিশুসহ নিহত ৪২ জন

অতিবৃষ্টির কারণে ভূমিধসে মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে প্রাণ হারিয়েছেন অন্তত ৪২ জন। এদের মধ্যে ২৬ জন শিশু ও ৪ জন সন্তানসম্ভবা নারীও আছেন।

জানা গেছে, ভূমিধসে অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এখনও চাপা পড়া মাটি ও ধ্বংসস্তুপের নিচে প্রাণের সন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

সোমবার স্থানীয় সময় রাত ১০টায় পশ্চিমাঞ্চলের বাফৌসাম শহরে প্রবল বৃষ্টিপাতে ধসে পড়ে পাহাড়ের একাংশ। এসময় অনেকেই ঘুমিয়ে পড়েন ওই এলাকায়। তাই ধসের সময় শিশুদের নিয়ে সরে যাওয়ার সময় পাননি কেউ।

এই ঘটনায় শোকাবহ পরিস্থিতি তৈরি হয়েছে দেশটিতে। নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়েছেন প্রেসিডেন্ট পল বিয়া।  

খবরে বলা হয়, নিখোঁজদের সন্ধানে বৃহস্পতিবার তৃতীয়দিনের উদ্ধার কার্যক্রমে আরও কর্মী যোগ দেবেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status