ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
অস্ত্র-মাদকসহ কাউন্সিলর মঞ্জু গ্রেফতার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 31 October, 2019, 1:44 PM

অস্ত্র-মাদকসহ কাউন্সিলর মঞ্জু গ্রেফতার

অস্ত্র-মাদকসহ কাউন্সিলর মঞ্জু গ্রেফতার

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ময়নুল হক মঞ্জুকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর টিকাটুলিতে তার কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুর ১২টায় এ অভিযান শুরু করে র্যাব-৩ এর একটি দল। ওয়ারী থানায় একটি চাঁদাবাজির মামলার সূত্র ধরে এই অভিযান চালানো হয়। র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল গ্রেফতারের তথ্য নিশ্চিত করেছেন।

শফিউল্লাহ বুলবুল জানান, কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে অবৈধ দখলদারি, চাঁদাবাজি, মাদক কারবার ও জুয়ার আসর পরিচালনার অভিযোগ রয়েছে। গ্রেফতারের সময় তার কার্যালয় থেকে একটি অবৈধ অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে।

বেলা ১২টার দিকে রাজধানীর টিকাটুলি এলাকায় ৩৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর কার্যালয়ে অভিযান শুরু করে র্যা ব। কাউন্সিলর ময়নুল হক মঞ্জুর বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে।

র্যাব সদর দফতরে মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, নিজ কার্যালয়ে আত্মগোপন থাকাবস্থায় মঞ্জুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে নিয়েই তার কার্যালয়ে অভিযান চালানো হয়।

উল্লেখ্য, বুধবার বিকালে ওয়ারী থানায় এ কাউন্সিলরের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা হয়। সেই মামলা পরিপ্রেক্ষিতেই গতকাল থেকে তাকে খোঁজা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি তার কার্যালয়ে আত্মগোপন করে আছেন। পরে তাকে গ্রেফতার করা হয়।

র্যাব সূত্র জানায়, ক্যাসিনো ও জুয়ার আসর পরিচালনা, মাদক ব্যবসা, ফুটপাত নিয়ন্ত্রণ ও পরিবহন চাঁদাবাজিসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ আছে তার বিরুদ্ধে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status