ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের সড়ক অবরোধ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 31 October, 2019, 1:04 PM

নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ রেলস্টেশনে প্রবেশের আগেই বাধার মুখে পড়ে। ২নং রেলক্রসিং বরাবর ট্রেনটি থাকিয়ে রাখলে এ সময় নগরীর গুরুত্বপূর্ণ বঙ্গবন্ধু সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ের জমি থেকে দোকানপাট উচ্ছেদের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ঘণ্টাব্যাপী ওই সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা।

গত কয়েক দিন ধরেই চলছে এ উচ্ছেদ অভিযান। বৃহস্পতিবার সকালে একটি ভেকু আসে ২নং রেলগেটসংলগ্ন থানকাপাড় মার্ট এলাকায়।

কর্তৃপক্ষ উচ্ছেদের প্রস্তুতি নিতে থাকলে ব্যবসায়ীরা ২নং রেলক্রসিং এলাকায় জড়ো হতে থাকে এবং অভিযান বন্ধের জন্য বিক্ষোভ মিছিল করতে থাকে।

এ সময় তারা মার্কেট এলাকাসহ ২নং রেলক্রসিংয়ের ওপর দিয়ে যাওয়া সড়কটিতে অবস্থান নিতে শুরু করে। সকাল ৯টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি নারায়ণগঞ্জ স্টেশনটি উত্তেজিত ব্যবসায়ীরা থামিয়ে দেন।

এ অবস্থায় সড়কের ওই প্রায় ঘণ্টাখানেক ট্রেনটি থামিয়ে রাখায় নগরীতে ভয়বহ ট্রাফিক জ্যামের সৃষ্টি হলে পুলিশ একপর্যায়ে ব্যবসায়ীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিয়ে রেল ও সড়ক যোগাযোগ চালু করেন।

কাপড় ঝুট ব্যাবসায়ী মো. রিয়াজুল ইসলাম শ্যামল বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ থেকে ১০০ বছরের জন্য লিজ এনে ২নং রেলক্রসিং এলাকায় ঝুট ব্যাবসায়ীরা দোকানপাট তৈরি করে গত ১৫ বছর ধরে ব্যবসা করে আসছেন। হঠাৎ করে আমাদের এসব দোকানপাট ভেঙে দিলে আমরা পরিবার-পরিজন নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব।

অন্যদিকে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এটি তাদের রুটিন ওয়ার্ক। তা ছাড়া রেললাইন সম্প্রসারণের জন্য এ উচ্ছেদ অভিযান জরুরি হয়ে পড়ে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status