ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
সাবিলা নূরের হানিমুন কোথায়?
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 7:23 PM

সাবিলা নূরের হানিমুন কোথায়?

সাবিলা নূরের হানিমুন কোথায়?

বিয়ে করলেন মডেল-অভিনেত্রী সাবিলা নূর। শুক্রবার রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়ের পর এখন হানিমুনের প্রস্তুতি চলছে।

ইউরোপের গ্রিসে মধুচন্দ্রিমায় যাওয়ার প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছেন এ অভিনেত্রী।

অভিনেত্রী সাবিলার বরের নাম নেহাল সুনন্দ তাহের। পেশায় তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএ টিভির ব্রডকাস্ট প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

তিন বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় বলে জানালেন সাবিলা। শুরুতে বন্ধুত্ব থাকলেও একসময় দুজনের একসঙ্গে পথচলার সিদ্ধান্ত নেন।

সাবিলা বলেন, আমাদের তিন বছরের বন্ধুতার সম্পর্ক। সেই বন্ধুত্ব থেকেই এক বন্ধনে আবদ্ধ হলাম আমরা। সবার কাছে দোয়া চাই।

সাবিলা ২০১৪ সাল থেকে মডেলিং শুরু করেন। শুরুতে বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে আলোচনায় আসেন তিনি। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status