ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
'একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন'
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:29 PM

'একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন'

'একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন'

'একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন- এমনই মন্তব্য করেছেন আইনজীবী ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের নেতা আনিসুর রহমান মিঠু। সোশ্যাল মিডিয়া ফেসবুকে লেখা এই মন্তব্য ভক্তদের হৃদয় ছুঁয়ে গেছে।

মিঠু লিখেছেন, 'পরাজিতের জন্য! এমন ভালবাসা খুব একটা দেখা যায় না। সাকিব আল হাসান, আজকের হিসেবে একজন পরাজিত মানুষ। তিনি হেরে গেছেন, আর কোন দিন খেলায় ফিরে নাও আসতে পারেন!'

তিনি বলেন, সাকিবের আন্দোলন আমার পছন্দ ছিল না।  কিন্তু তারপরও আমি সাকিবকে ভালোবাসি। তিনি হারতে বসা বাংলাদেশকে বহুবার জিতিয়েছেন। সাকিবের সকল দোষ আমি ক্ষমা করতে রাজি আছি। সাকিব ছিলেন আমাদের টেন্ডুলকার! সাকিবদের জন্ম প্রতিদিন হয় না। ইচ্ছে করলেই আমরা একটা সাকিব বানিয়ে ফেলতে পারব না। একটা সাকিব বানানো, পদ্মা সেতু বানানোর চেয়েও কঠিন।'

আনিসুর রহমান মিঠু বলছেন, 'আমি বাংলাদেশকে ভালোবাসি বলেই, সাকিবকে ভালোবাসি। আজ সমগ্র বাংলাদেশই সাকিবকে ভালোবাসা জানাচ্ছে। কিছু বিবেকহীন মানুষ বাঙ্গালরে হাইকোর্ট দেখানোর চেষ্টা করছে। তবে তাদের সংখ্যা অতি অল্প! বাংলাদেশের মানুষের চরিত্র অনুযায়ী, আজ সবাই সাকিবকে গালাগাল করার কথা ছিল, কিন্তু মানুষ সাকিবের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে! আজ আমার মনে হচ্ছে সাকিব একজন সত্যিকার নায়ক। সে মনের কথা কিছুই বলেনি, কিন্তু মানুষ তার মনের কথা বুঝে নিয়েছে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status