ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
চাকরির প্রলোভনে ঢাকায় এনে কিশোরীকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:34 PM

চাকরির প্রলোভনে ঢাকায় এনে কিশোরীকে ধর্ষণ

চাকরির প্রলোভনে ঢাকায় এনে কিশোরীকে ধর্ষণ

ঢাকার সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভনে খুলনা থেকে এক কিশোরীকে এনে ধর্ষণ করা হয়েছে। সংঘবদ্ধ ‘ধর্ষণের’ শিকার খুলনার সেই কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। গত সোমবার রাতের এ ঘটনায় অভিযুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের তৈয়বপুর থেকে ঘটনার রাতেই গ্রেপ্তারকৃতরা হলেন রবিন ওরফে সানি (২২), আজিম উদ্দিন মোল্লা (৫০), আকবর হোসেন (২৩), শান্ত (২১), নাহিদ (২১) ও ইমরান (২০)। এ ঘটনায় নির্যাতিত কিশোরী আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছে।

থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ জিয়াউল ইসলাম জানান, ওই কিশোরীর (১৬) চাচাতো বোনের সঙ্গে ফেসবুকে রবিনের পরিচয় হয়। কিছুদিন আগে রবিনের মাধ্যমে কিশোরী চাকরির খোঁজে খুলনা থেকে আশুলিয়ায় এসে তৈয়বপুরে একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস করছিল। সোমবার রাতে রবিনের বাসায় কয়েকজন লোক আসেন। পরে তাঁরা কিশোরীর ঘরে ঢোকেন। এ সময় বাড়ির মালিক আজিম উদ্দিন মোল্লা ও রবিনের পাহারায় অন্য চারজন কিশোরীকে ধর্ষণ করেন। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status