ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
আজও উত্তাল আহসানউল্লাহ, ভর্তি পরীক্ষা অনিশ্চিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:40 PM

আজও উত্তাল আহসানউল্লাহ, ভর্তি পরীক্ষা অনিশ্চিত

আজও উত্তাল আহসানউল্লাহ, ভর্তি পরীক্ষা অনিশ্চিত

উপাচার্যের (ভিসি) পদত্যাগসহ ৯ দফা দাবিতে তৃতীয় দিনেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আগামী ২ নভেম্বর ভর্তি পরীক্ষা স্থগিত করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ক্যাম্পাসে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সমাবেত হয়ে গোল হয়ে বসে ভিসির পদত্যগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। শিক্ষার্থীদের নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস।

আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমি ও প্রশাসনিক সকল কার্যক্রম বন্ধ থাকবে। প্রশাসনিক সকল দায়িত্ব থেকে তাকে (ভিসি) না সরানো পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। কোনো অবৈধ ব্যক্তিকে শিক্ষার্থীরা ভিসি হিসেবে মেনে নেবে না।

তারা জানান, বুধবার বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করবেন।

তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনসহ বিভিন্ন স্থানে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ৯ দফা দাবি আদায় ছাড়া শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বর্জন ও ভর্তি পরীক্ষা স্থগিত রাখা হবে। পাশাপাশি ক্লাস রুম ও প্রশাসনিক ভবনে তালা ঝুলবে।

উল্লেখ্য, ভিসির পদত্যাগসহ ৯ দফা দাবিতে গত সোমবার আন্দোলনে নামেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রায় সকল বিভাগের সাধারণ শিক্ষার্থীরা এ আন্দোলনে যোগ দিয়েছেন। গতকালও আন্দোলন করেছেন তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status