ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
বিলাসবহুল গাড়ির তথ্য চেয়েছে দুদক, সময় ৫ দিন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:23 PM

বিলাসবহুল গাড়ির তথ্য চেয়েছে দুদক, সময় ৫ দিন

বিলাসবহুল গাড়ির তথ্য চেয়েছে দুদক, সময় ৫ দিন

বাংলাদেশে চলাচলকারী বিলাসবহুল গাড়িগুলোর তথ্য বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কাছে চেয়ে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)৷ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এ তথ্য পাঠানোর জন্য বিআরটিএকে সময় বেঁধে দেওয়া হয়েছে।

আজ বুধবার বিআরটিএ'র চেয়ারম্যান কামরুল আহসান বরাবর দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক সাঈদ মাহবুব খান এ চিঠি পাঠিয়েছেন৷

দুদক চেয়েছে আড়াই হাজার বা তার চেয়ে বেশি সিসির ব্যক্তিমালিকানাধীন প্রাইভেটকার বা জিপ গাড়ির ব্র্যান্ডের নামসহ অন্যান্য তথ্যাদি। চিঠিতে বলা হয়েছে নতুন তালিকাসহ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে দুদকে পাঠাতে হবে তথ্য। এসব গাড়ি নতুন না রিকন্ডিশন সে তথ্যও তালিকায় সংযোজন করতে বলা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status