ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
পাক-আফগান সংঘর্ষ : ৬ পাকিস্তানি সেনা আহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 2:00 PM

পাক-আফগান সংঘর্ষ : ৬ পাকিস্তানি সেনা আহত

পাক-আফগান সংঘর্ষ : ৬ পাকিস্তানি সেনা আহত

আফগান সীমান্তরক্ষীদের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ছয় সেনা এবং পাঁচজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পাকিস্তানের খাইবার-পাখতুনখোয়া প্রদেশের চিত্রাল জেলায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ কথা জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, আফগানিস্তানের কুনার প্রদেশের নারিয়ি সীমান্ত থেকে পাকিস্তানের চিত্রাল জেলার অরুন্দু গ্রামের বেসামরিক নাগরিকদের ওপর মর্টারের গোলা এবং ভারী মেশিনগানের গুলি বর্ষণ করে।

আফগান সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে পাকিস্তানের ছয় সেনা ও পাঁচ বেসামরিক নাগরিক আহত হন।

পাকিস্তানে সেনারাও পাল্টা জবাব দেয়। পাকিস্তানি সেনাদের হামলায় আফগান সীমান্ত ফাঁড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। দু'পক্ষের সামরিক বাহিনীর মধ্যে আলোচনার পর শত্রুতামূলক তৎপরতা বন্ধ করে আফগান সীমান্ত রক্ষীরা। সূত্র : পার্সটুডে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status