ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
বাগমারার তাহেরপুর কলেজের অধ্যক্ষের একাধিক স্বর্ণ পদক লাভ
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 12:13 PM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 October, 2019, 5:24 PM

বাগমারার তাহেরপুর কলেজের অধ্যক্ষের একাধিক স্বর্ণ পদক লাভ

বাগমারার তাহেরপুর কলেজের অধ্যক্ষের একাধিক স্বর্ণ পদক লাভ

শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য দেশী বিদেশী নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন তাহেরপুর কলেজ এর অধ্যক্ষ তোফাজ্জল হোসেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় তাহেরপুর কলেজে পুরষ্কার অর্জন নিয়ে সংবাদ সস্মেলনের আয়োজন করেন তাহেরপুর কলেজের শিক্ষকগন।

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ভারতীয় শ্রুতিবিত্ত ও কথামানবী নিবেদনে সন্মান সূচক মাহাত্মা গান্ধি স্মৃতি পুরষ্কারে ভূষিত হন।একই উৎসবে কলকাতার ত্রিহুনা সেন হলে একই সংস্থা কর্তৃক বিদ্যা সাগর স্মৃতি পুরষ্কারে অর্জন করেন তিনি।
এছাড়াও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য কবি কাজী নজরুল স্বর্ণ পদক ২০১৯,সাউথ এশিয়া সোসাল কালচার ফোরামের উদ্যগে মাদার তেরেসা স্বর্ণ পদক পুরষ্কার ২০১৯ ,একই অবদানের জন্য শেরে বাংলা স্বর্ণ পদক ২০১৯ পুরষ্কার অর্জন করেন অধ্যক্ষ তোফাজ্জাল হোসেন।

সংবাদ সম্মেলনে পুরষ্কার প্রাপ্তি নিয়ে অধ্যক্ষ তোফাজ্জল হোসেন বলেন,পুরষ্কার গুলো আমার জীবনের সেরা অর্জন। তবে আমি কখনো পুরষ্কারের জন্য কাজ করিনি,আমার কাজ গুলো সর্বপরী শিক্ষার প্রসার ও শিক্ষার মান উন্নয়নের জন্য।
পুরষ্কার গুলো তাঁর কাজের ক্ষেত্রে বিশেষ উৎসাহ যোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন,এই পুরুষ্কার শুধু আমার নয়, কলেজের সবার। ১৯৬৭ সালের পর এত বড় পুরুষ্কার তাহেরপুর কলেজে আর কেউ পায়নি । এজন্যে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।

তাহেরপুর শিক্ষক সমিতির সম্পাদক মোঃ সোহেল রানার সঞ্চালনায় আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপাধ্যক্ষ মোঃ মোবারক আলী ,সহকারি অধ্যাপক সত্যজিৎ রায় তোতা,মাহাবুর রহমান,ছলিম উদ্দিন মৃধা,আবু সাইদ মন্ডল,আঃ রশিদ,মাহাবুর রহমান বিপ্লব,নজরুল ইসলাম,এ এইচ এম ওহাব,সাইদুর রহমান,সিরাজুল করিম,গৌতম কুমার সরকার,প্রভাষক খলিলুর রহমান,আবুল কালাম আজাদ,মমতাজ উদ্দিন মোল্লা,আকতার হোসেন,জাকির হোসেন,জাহাঙ্গীর আলম,সিক্তা রানী সাহা,শাহনাজ পারভীন,আরিফুল ইসলাম,মোস্তাফিজুর রহমান,মাসুদ রানা, ছাড়াও অন্যান্য শিক্ষকগণ।

এছাড়াও উপস্থিত ছিলেন, তাহেরপুর কলেজ এর প্রাক্তন শিক্ষক ১৩ নং গোয়ালকান্দি ইউনিয়নের চেয়ারম্যান  আঃ মজিদ খাঁন।

 বাগমারা আঞ্চলিক মাদক ও সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহবায়ক সাংবাদিক এস এম সামসুজ্জোহা মামুন বিশিষ্ঠ মৎস ব্যাবসায়ী শহীদ পাটোয়ারী,আ’লীগ নেতা আঃ রহমান,বাগমারা ও তাহেরপুর মাদক সন্ত্রাস প্রতিরোধ কমিটির যুগ্ম আহব্বায়ক আশরাফুল ইসলাম ফরাসী সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status