যে সমীকরণে আগামী টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন সাকিব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 12:16 PM
যে সমীকরণে আগামী টি-২০ বিশ্বকাপ খেলতে পারবেন সাকিব
এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। আগামী বছরের ২৯ অক্টোবরের আগে ক্রিকেটে ফিরতে পারবেন না তিনি। ২৯ অক্টোবরের আগেই এই টি টোয়েন্টি বিশ্বকাপ। বলা হচ্ছে, সেখানে সাকিবের খেলার কোনো সম্ভাবনা নেই। তবে সাকিবভক্তরা একটু আশার আলো খুঁজে নিতেই পারেন।
অস্ট্রেলিয়ায় ২০২০ সালের ১৮ অক্টোবর শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ১৯ অক্টোবর হোবার্টের ওভালে ওই আসরের তৃতীয় ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ মিশন। এরপর ২১ অক্টোবর, ২৩ অক্টোবর বাংলাদেশের খেলা রয়েছে। স্বাভাবিকভাবেই এই ম্যাচগুলোতে খেলতে পারবেন না সাকিব। কিন্তু বাংলাদেশ যদি সেমিফাইনালে যেতে পারে তাহলে ১১ ও ১২ নভেম্বরের যে কোনো একদিন খেলা থাকবে টাইগারদের। তখন সাকিবের নিষেধাজ্ঞাও থাকবে না। ১৫ নভেম্বর ওই বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে। সুতরাং ২০২০ বিশ্বকাপে যদি সেমিফাইনালে উঠেই যায় বাংলাদেশ তবে সাকিব আল হাসানের খেলার আশা থাকছে। তবে এর সঙ্গে অনিশ্চয়তাই জড়িয়ে আছে বেশি।
বর্তমান পারফরমেন্সের বিবেচনায় বাংলাদেশ টি-২০ তে খুবই দুর্বল দল। টি-২০ তে বাংলাদেশের র্যাংকিং আফগানিস্তানেরও নিচে। তাই আগামী টি-২০ বিশ্বকাপে সাকিববিহীন প্রথম পর্ব পেরিয়ে গিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখাটা অযৌক্তিকই বটে। আর যদি বাংলাদেশ প্রথমবারের মতো সেমিফাইনালে উঠেও যায় তখন এক বছর ক্রিকেটে বাইরে থাকা সাকিব একাদশে সুযোগ পাবেন কিনা সেটাও এক বড় প্রশ্ন।