ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
নিজের অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে যা বললেন সেই নারী সহকর্মী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 11:44 AM

নিজের অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে যা বললেন সেই নারী সহকর্মী

নিজের অন্তরঙ্গ ভিডিও ফাঁস নিয়ে যা বললেন সেই নারী সহকর্মী

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জয়নাল আবেদীন ও অফিসের এক নারী সহকর্মীর অন্তরঙ্গ সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৮ অক্টোবর দুপুরে ঘটনাটি অফিসের সিসি ক্যামেরায় ধরে পড়ে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে জয়নাল আবেদীন ছুটিতে রয়েছেন। তার সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, আমি ভুল করেছি। শয়তানের প্ররোচনায় আমি ভুল করেছি।

তবে ওই নারী বলেছেন, ‘জয়নাল সাহেব আমার ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি আমার ইচ্ছার বিরুদ্ধে অনৈতিক কাজ করেছেন। চাকরির ভয়ে চুপ ছিলাম।’

বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা তাহমিনা বেগম বলেন, ‘আমি সিসিটিভি ফুটেজ দেখেছি। তার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে জেলা কৃষি কর্মকর্তাকে অবহিত করেছি। তিনি ব্যবস্থা নেবেন।’

অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে নারায়ণগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা কাজী হাবিবুর রহমান বলেন, জয়নালকে অন্যত্র বদলি করা হয়েছে।

বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, এ ধরনের অপরাধ মেনে নেওয়া যায় না। বিষয়টি তিনি তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুক্লা সরকারকে অবহিত করেছেন।

উপজেলার একাধিক কর্মকর্তা বলেন, জামালপুরের ডিসি যদি তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে পারেন, বন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কেন পাবেন না। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status