ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ জুন ২০২৬ ২ আষাঢ় ১৪৩৩
আত্নপ্রেমিকরাই অন্যদের চেয়ে সুখী হয়
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 30 October, 2019, 11:48 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 30 October, 2019, 11:51 AM

আত্নপ্রেমিকরাই অন্যদের চেয়ে সুখী হয়

আত্নপ্রেমিকরাই অন্যদের চেয়ে সুখী হয়

আত্নপ্রেমিক বা নার্সিসিজম হচ্ছে নিজেকে সবসময় অন্যদের চেয়ে বড় ভাবা, অতিরিক্ত আত্নবিশ্বাস, অপরাধবোধ কম কাজ করা, নিজেকে সঠিক প্রমাণ করার চেষ্টা, অপরকে ছোট করা এককথায় বলতে গেলে আত্নপ্রেমিক এই চরিত্রের মানুষ সমাজের জন্য ক্ষতিকারক হলেও এক গবেষণায় দেখা গেছে যে এরা অন্যদের চেয়ে তুলনামূলক সুখী হয়। কুইন্স ইউনিভার্সিটির বেলফাস্টে চলমান এক গবেষণার ফলাফলে এ কথা বলা হয়েছে।

গবেষণায় আরও বলা হয়, এ ধরনের মানুষ সাধারণত মানসিক চাপে কম ভোগে।

মনোবিদ ডা. কোস্টাস পাপাজর্জিও বলেন, নার্সিসিজমের প্রতি নেতিবাচকতার কারণে নার্সিসিস্টরা নিজেরা যে সুবিধা ভোগ করে, তা অনেক ক্ষেত্রে ঢাকা পড়ে যেতে পারে। গবেষকেরা বোঝার চেষ্টা করছেন, সামাজিকভাবে বিষাক্ত হলেও আধুনিক সমাজ, রাজনীতি, সামাজিক মাধ্যম ও সেলিব্রেটি সংস্কৃতিতে কেন এই নার্সিসিজম বা আত্মপ্রেম বেড়েই চলেছে?

নার্সিসিস্টদের অনেক নেতিবাচক বৈশিষ্ট্য থাকার পরও গবেষকেরা জানার চেষ্টা করছেন, অনেকের মধ্যে নার্সিসিজম এত বেশি প্রকট কেন এবং এ ধরনের মানুষের শাস্তি দেওয়ার পরিবর্তে কেন পুরস্কৃত করা হয়। সাইকোপ্যাথি, ম্যাকিয়াভেলিয়ানিজম ও স্যাডিজমের পরে নার্সিসিজমকেই মনোবিদরা মানুষের মানসিক দিকের সবচেয়ে কালো বৈশিষ্ট্য বা ‘ডার্ক ট্রেইটস’ হিসেবে চিহ্নিত করেছেন নার্সিসিজমকে। ডা. পাপাজর্জিওর গবেষণায় ৭০০ জন প্রাপ্তবয়স্ক মানুষ অংশ নিয়েছেন, যা থেকে জানা গেছে যে এটা সমাজের জন্য খারাপ হলেও একজন ব্যক্তি হিসেবে নার্সিসিস্টের জন্য ভালো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status