ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ছাত্রলীগের বগিভিত্তিক রাজনীতি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2019, 9:12 PM

কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ছাত্রলীগের বগিভিত্তিক রাজনীতি

কেন্দ্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও চলছে ছাত্রলীগের বগিভিত্তিক রাজনীতি

দুই বছর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনের বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। কিন্তু এরপরও বন্ধ হয়নি বগিভিত্তিক রাজনীতি। গত ২২ অক্টোবর বগিভিত্তিক রাজনীতির নিষেধাজ্ঞার কথা স্মরণ করিয়ে বগির নামে প্রচার-প্রচারণা নিষিদ্ধ করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কিন্তু এতেও দমবার পাত্র নয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপ-গ্রুপ বিজয়, ভার্সিটি এক্সপ্রেস (ভিএক্স), রেড সিগন্যাল (আরএস) ও বাংলার মুখ (বিএম)।

বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রথম দিনে রোববার (২৭ অক্টোবর) বগিভিত্তিক এই চার উপ-গ্রুপের অনুসারীদের বগির নাম ও ছাত্রলীগের লোগো সংবলিত টি-শার্ট পরিধান করতে দেখা গেছে।

তবে শোডাউন, মিছিল, স্লোগান না করলেও টি-শার্টে এমন প্রচারণা উপেক্ষিত করেছে কেন্দ্রের নিষেধাজ্ঞাকে। শুধু তাই নয় দেয়ালের চিকা ও টি-শার্টে এসব নাম দেখে আগত ভর্তিচ্ছুদের মধ্যে ছিল কৌতূহল।

বগিভিত্তিক এসব উপ-গ্রুপের নেতারা বলছেন, নিষেধাজ্ঞা প্রকাশের আগেই তাদের অনুসারীরা এসব টি-শার্ট বানিয়ে ফেলেছেন। তাই তাদের কিছুই করার ছিল না। তবে কেন্দ্রের নির্দেশ মেনে কোনো শোডাউন কিংবা মিছিল করেনি কেউ।

চবি ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক ও উপ-গ্রুপ ভিএক্স পক্ষের নেতা মিজানুর রহমান বিপুল জাগো নিউজকে বলেন, কেন্দ্রের নির্দেশ মেনে কেউ স্লোগান দেয়নি। তবে এসব বগিভিত্তিক উপ-গ্রুপগুলো সাংস্কৃতিক সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সহায়তা দিয়েছে।

একই সুরে সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপ-গ্রুপ বিজয় পক্ষের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, কেন্দ্রের নির্দেশ মানতে আমরা বাধ্য। নির্দেশ মেনে যদি চবি ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের বগির চিকা মুছে দিতো তাহলে তা হতো অনুসরণীয়। কিন্তু তারা সেটা না করে নিজেরাই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েছে।

বগিভিত্তিক এ চারটি উপ-গ্রুপের নেতাকর্মীরা পৃথকভাবে সেবা কার্যক্রম চালালেও চবি ছাত্রলীগের উদ্যোগে সম্পৃক্ত হতে দেখা যায়নি তাদের।

এ বিষয়ে নেতারা বলছেন, কমিটি গঠনের চার মাস হয়ে গেলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। যার ফলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ রয়েছে। তাই কর্মসূচিতে অংশ নিচ্ছে না নেতাকর্মীরা।

কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধের নির্দেশটি দুই বছর আগের। এটি নতুন কিছু নয়। ছাত্রলীগের নির্দেশনা যারা মানছে না, তারা কিভাবে ছাত্রলীগকে ওন করে বা এর পেছনে কি উদ্দেশ্যে আছে তা আমাদের বোধগম্য নয়। আমরা যেহেতু একটি অভিযোগ পেয়েছি, ইউনিট ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলে বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী পদক্ষেপ নেব।

চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল গনমাধ্যমকে বলেন, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে যারা এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছে তাদের বিষয় কেন্দ্রীয় ছাত্রলীগকে জানানো হবে। বগিভিত্তিক পক্ষগুলো সাংস্কৃতিক কর্মকাণ্ড চালানোর এখতিয়ার আছে সর্বোচ্চ, তবে ছাত্রলীগের নাম ব্যবহার করতে পারবে না তারা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status