ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
জার্মানিতে নতুন হিটলার!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 4:42 PM

জার্মানিতে নতুন হিটলার!

জার্মানিতে নতুন হিটলার!

জার্মানির রাজনীতিবিদ বিজর্ন হকি তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, আমাদের গণতান্তিক মতামত প্রকাশে দোষ নেই। তবে আমরা চাই, জার্মানি জার্মান হয়ে উঠুক। প্রসঙ্গত, জার্মানির রাজনীতিতে সবচেয়ে বিতর্কিত ব্যক্তি এই বিজর্ন হকি।

জানা গেছে, গণতান্ত্রিক শৃঙ্খলার ক্ষেত্রে সম্ভাব্য হুমকি হিসেবে এই রাজনীতিবিদ সে দেশের গোয়েন্দা সংস্থার পর্যবেক্ষণে রয়েছেন। তার বিরোধী শিবিরগুলো বলছে, বিজর্ন আসলে নাজি সমর্থক। আর জার্মানির টেলিভিশনে তাকে নব্য হিটলার হিসেবে অ্যাখ্যায়িত করেছে।

তবে সমর্থকরা বিজর্নকে নায়ক হিসেবে বিবেচনা করে। এমনকি তাকে একপলক দেখার জন্য এবং তার সঙ্গে একটা ছবি তোলার আশায় সমর্থকরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে।

বিজর্ন এখনো একজন আঞ্চলিক রাজনীতিবিদ। তার পরেও বর্তমান জার্মান রাজনীতিতে তিনি আলোচনায় থাকছেন। আর জার্মান টেলিভিশনে তাকে নব্য হিটলার হিসেবে তুলনার পর বহু ভোটার ন্যাশনালিস্ট অলটারনেটিভ ফর জার্মান পার্টির (এএফডি) নেতাকে ভোট দেবেন বলে জানিয়েছেন।

পূর্বাঞ্চলের রাজ্য থুরিঙ্গায় ভোট উপলক্ষে পুলিশ বলছে, কয়েকজন প্রার্থীর প্রাণের হুমকি রয়েছে। অ্যাঙ্গেলা মেরকেলের দলের প্রার্থীর ওপরও হামলার শঙ্কা রয়েছে। তাকে ছুরিকাঘাত কিংবা গাড়ি বোমা হামলায় উড়িয়ে দেওয়ার হুমকি রয়েছে। আর এর পেছনে বিজর্ন রয়েছেন বলেও অভিযোগ উঠেছে। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status