ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
এবার টেস্ট ক্রিকেটও ফিরছে পাকিস্তানে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 4:42 PM

এবার টেস্ট ক্রিকেটও ফিরছে পাকিস্তানে

এবার টেস্ট ক্রিকেটও ফিরছে পাকিস্তানে

দীর্ঘদিন নির্বাসনে থাকার পর ২০১৫ সালে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছিল পাকিস্তান। গত চার বছরে সবমিলিয়ে বেশ কিছু ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজিত হয়েছে সে দেশে। তবু মর্যাদার টেস্ট ক্রিকেট থেকে এখনও দূরে রয়েছে পাকিস্তান।

এবার তাদের অপেক্ষার সমাপ্তি ঘটাতে সামনে এগিয়ে এসেছে শ্রীলঙ্কা। প্রায় ১০ বছর পর আগামী ডিসেম্বরে টেস্ট ক্রিকেটের স্বাদ পেতে যাচ্ছে পাকিস্তান। তাও কি না শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়েই। পূর্ণাঙ্গ সফরের বাকি থাকা দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ডিসেম্বরে ফের পাকিস্তানে যাবে লঙ্কান ক্রিকেট দল।

২০০৯ সালে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে জঙ্গী হামলায় মোট ৮ ব্যক্তি নিহত ও সফরকারী দলের ৬ খেলোয়াড় আহত হন। এরপর থেকে অধিকাংশ ক্রিকেটীয় দেশই পাকিস্তানকে বর্জন করে আসছে।

২০১৫ সালে জিম্বাবুয়ে ক্রিকেট দলের সফরের মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার দরজা খোলে। যার ধারাবাহিকতায় চলতি মাসেই পাকিস্তান থেকে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলে এসেছে শ্রীলঙ্কা। প্রতিশ্রুতি দিয়ে এসেছিল টেস্ট সিরিজ খেলার।

যা পূরণের লক্ষ্যে ডিসেম্বরে পুনরায় পাকিস্তানে যাবে শ্রীলঙ্কা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে যেমন ১৫ দিন সে দেশে অবস্থান করেছিল লঙ্কান ক্রিকেট দল, এবার টেস্ট সিরিজের সূচিও সেভাবেই সাজিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

তবে এখনও চূড়ান্ত সূচি ঘোষণা করেনি পিসিবি। জানা গেছে রাওয়ালপিন্ডি ও করাচিতে হবে টেস্ট ম্যাচ দুইটি। সবশেষ ২০০৪ সালে টেস্ট ম্যাচ হয়েছিল রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে। তবু লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামকে পাশ কাটিয়ে রাওয়ালপিন্ডিতেই হতে পারে এবারের সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status