ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
পড়ালেখা নিয়ে বকা দেয়ায় ১৫ তলা থেকে লাফ দিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2019, 4:22 PM

পড়ালেখা নিয়ে বকা দেয়ায় ১৫ তলা থেকে লাফ দিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর আত্মহত্যা

পড়ালেখা নিয়ে বকা দেয়ায় ১৫ তলা থেকে লাফ দিয়ে ইঞ্জিনিয়ারিং ছাত্রীর আত্মহত্যা

পড়াশোনা নিয়ে কথা কাটাকাটি বাবার সঙ্গে। তার পরেই ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া এক ছাত্রী।

শনিবার মুম্বইয়ের ভান্ডুপ ওয়েস্টে এই ঘটনা ঘটেছে। সেখানে অবস্থিত ‘ড্রিমস’ আবাসনের ১৫ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন কুসুম রমেশ পুরোহিত নামে ১৯ বছরের ওই তরুণী।

আনন্দবাজার জানিয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে ওই তরুণীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

আবাসনের নিরাপত্তারক্ষী প্রথম ওই তরুণীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বলে জানিয়েছে পুলিশ।

ইতিমধ্যেই তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা খতিয়ে দেখছে পুলিশ।

তবে প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রথম বর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্রী ছিলেন ওই তরুণী। শুক্রবার পড়াশোনা নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় তার। তার পরই লাফ দিয়ে আত্মহত্যা করেন তিনি।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status