ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
এবার ভোলায় শিশু সন্তানের সামনে গৃহবধূকে ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 3:41 PM

এবার ভোলায় শিশু সন্তানের সামনে গৃহবধূকে ধর্ষণ

এবার ভোলায় শিশু সন্তানের সামনে গৃহবধূকে ধর্ষণ

ভোলার মনপুরায় সাবেক ছাত্রলীগ নেতাসহ পাঁচ দুর্বৃত্ত এক গৃহবধূকে তার শিশু সন্তানের সামনেই দলবদ্ধ ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ধর্ষণের ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন ওই ছাত্রলীগ নেতা।

এঘটনায় নির্যাতিতা বাদী হয়ে মনপুরা থানায় পাঁচজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, চরফ্যাশনের দক্ষিণ আইচারে বাবার বাড়ি থেকে বেতুয়া লঞ্চঘাট হয়ে শনিবার দুপুর সাড়ে ১২টায় স্পিডবোটে ওই গৃহবধূ মনপুরায় শ্বশুর বাড়ি ফিরছিলেন।

পথে বোটে থাকা যাত্রী দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বেলাল পাটোয়ারী (৩৫), মো. রাসেদ পালোয়ান (২৫), শাহীন খান (২২) ও কিরন (২৬) জোরপূর্বক বোটটি পার্শ্ববর্তী নির্জন চর পিয়াল এলাকায় নিয়ে আড়াই বছরের শিশু সন্তানের সামনেই গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ করে।

ওসি আরও জানান, পরে বোটের মালিক দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম (৩০) আরেকটি স্পিড বোট নিয়ে চর পিয়াল গিয়ে গৃহবধূকে ধর্ষণ করেন।

নজরুল ধর্ষণের ভিডিও ধারণ করেন এবং বিষয়টি নিয়ে কথা বললে সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ারও হুমকি দেন বলে জানান ওসি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলি উল্লাহ কাজল জানান, চরে থাকা মহিষের বাথানিয়ারা ঘটনাটি তাকে জানালে তিনি মনপুরা থানার ওসিকে বলেন।

পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চর পিয়াল থেকে পুলিশ ওই গৃহবধূকে উদ্ধার করে মনপুরা থানায় নিয়ে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষকরা পালিয়ে যায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status