ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
যশোরে ২ এসআইয়ের ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 27 October, 2019, 3:29 PM

যশোরে ২ এসআইয়ের ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল!

যশোরে ২ এসআইয়ের ইয়াবা সেবন, ভিডিও ভাইরাল!

যশোর কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামানসহ দুই কর্মকর্তার ইয়াবা সেবনের ভিডিও ও ছবি ঘুরছে মোবাইল ফোনে ফোনে। সম্প্রতি এই ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে।

এ প্রসঙ্গে যশোরের পুলিশ সুপার মঈনুল হক বলেন, দুই এসআইয়ের ইয়াবা সেবনের ভিডিও কিংবা ছবি ফাঁসের কোনো তথ্য আমার কাছে নেই। তারা জড়িত থাকলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জানা যায়, যশোর শহরের উপশহর বাবলাতলা এলাকার পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে মাঝেমধ্যেই আসর বসান যশোর কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিরুজ্জামান।

বিভিন্ন সময়ে হাতেগোনা কয়েকজন পুলিশ সদস্যকে নিয়ে সেখানে রাতের বেলায় অবস্থান করেন। এ সময় সেখানে জমে ওঠে ইয়াবা সেবন ও তাস খেলার আসর।

সম্প্রতি সেই ইয়াবা সেবন ও তাস খেলার একটি ভিডিও ও ছবি ফাঁস হয়ে গেছে। ভিডিওটি এখন বিভিন্ন মানুষের মোবাইল ফোনে ফোনে ঘুরছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, কোতোয়ালি মডেল থানার সেকেন্ড অফিসার এসআই আমিরুজ্জামান ও এসআই ইকবাল হোসেনসহ আরও একজন খালি গায়ে পিয়ালের গাড়ি সার্ভিসিংয়ের গ্যারেজে তাস খেলছেন। এরই ফাঁকে ইয়াবা সেবন করছেন এসআই আমির। ছবি দুটিও এই পুলিশ কর্মকর্তার ইয়াবা সেবনের।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে এসআই আমিরুজ্জামান বলেন, ভিডিও কিসে ফাঁস হয়েছে? এই প্রথম আপনার কাছে শুনলাম। আমি দেখি। খোঁজ নিয়ে পরে আপনাকে জানাচ্ছি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status