ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করলেন বাবা!
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 27 October, 2019, 12:33 PM

শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করলেন বাবা!

শিশু সন্তানকে বালতির পানিতে চুবিয়ে হত্যা করলেন বাবা!

গাজীপুরের শ্রীপুরে ১৯ দিন বয়সের এক শিশু সন্তানকে বাথরুমে বালতির পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। রোববার ভোরে শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই বাবার নাম বিজয় হাসান (২৬)। তিনি শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে।

নিহত শিশুটির নাম আব্দুল্লাহ আল মাহাদী।

শিশুটির নানা মোফাজ্জল হোসেন অভিযোগ করে বলেন, রোববার ভোর আনুমানিক ৬টার দিকে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে বাথরুমের বালতির পানিতে শিশুটিকে চুবানো অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিজয় হাসান নেশাগ্রস্ত এবং অন্য আরেক মেয়ের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক রয়েছে। এ নিয়ে মাঝে মধ্যেই আমার মেয়ের সঙ্গে তার কলহ লেগে থাকতো। শিশুটি মায়ের পেটে থাকা অবস্থায় অভিযুক্ত বিজয় হাসান শিশুটিকে হত্যার হুমকি দিয়েছিল। তাই শিশুটির জন্মের আগে থেকেই মেয়েকে আমার বাড়িতে এনে রাখি। গত শুক্রবার বিজয় এখানে বেড়াতে আসে। আর আজ সে এ পাশবিক ঘটনা ঘটালো।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) আক্তারুজ্জামান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত বিজয় হাসানকে আটক করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status