ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
শাকিব খানকে নিয়ে যা বললেন ময়ূরী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 10:46 AM

শাকিব খানকে নিয়ে যা বললেন ময়ূরী

শাকিব খানকে নিয়ে যা বললেন ময়ূরী

ঢাকাই চলচ্চিত্রের একসময়ের আলোচিত-সমালোচিত নায়িকা চিত্রনায়িকা ময়ূরী। সিনেমা করেন না অনেকদিন। অনেকটা আড়ালেই থাকেন তিনি। তবে শুক্রবার (২৫ অক্টোবর) সেই চিরচেনা এফডিসিতে এসেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে। সেখানে সাংবাদিকরা কথা বলেন তার সাথে। কথার মাঝে তিনি প্রশংসায় ভাসালেন ঢাকাই সিনেমার কিং শাকিব খানকে। বাংলাদেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে ময়ূরী বলেন, ‘আমাদের শাকিব আছে, অবশ্যই ভালো সিনেমা তো হচ্ছেই।’

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কেমন হচ্ছে এ ব্যাপারে ময়ূরী বলেন, ‘নির্বাচন হচ্ছে আনন্দ লাগছে। এখানে এসে ভালো লাগছে। এটা সেই আমার এফডিসি আগে যেমন ছিল এখনো তেমনই আছে। এফডিসিতে আসা হয়, প্রতি বছরেই আসা হয়। পিকনিকে আসা হয়, কিন্তু পিকনিক তো আর এখানে হয় না বাইরে হয় যে কারণে হয়তো দেখা হয় না।’ এছাড়া নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন ময়ূরী। বলেন, ‘আমি চলচ্চিত্র ছেড়েছি ২০০৮ সালে। এরপর আমি শুধু একটা চলচ্চিত্র করেছি। এখন চলচ্চিত্রে নেই। পরিবার সংসার নিয়েই আছি। তাছাড়া আমি আমেরিকায় থাকি, সেখানে যাওয়া আসা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status