|
সম্পর্ক বিচ্ছেদের পর শ্রীলঙ্কায় সারা আলী খান
নতুন সময় ডেস্ক
|
![]() সম্পর্ক বিচ্ছেদের পর শ্রীলঙ্কায় সারা আলী খান সারা আলী খান এখন শ্রীলঙ্কায় বহাল তবিয়তে বন্ধুদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন। আর সেখান থেকেই নানা মুহূর্তে ছবি পোস্ট করছেন ইনস্টাগ্রামে। তার শ্রীলঙ্কার ছবির অ্যালবামে লাইকের সংখ্যা ছাড়িয়েছে ১৩ লাখ ৩৫ হাজার। সারা জানান, নিজের খারাপ সময়টা আনন্দের মধ্য দিয়ে কাটাতে চান তিনি। যেন সেই সময়টা কখনো স্মৃতি হিসেবে মন খারাপের কারণ না হয়। সামনে কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে সারার। এর মধ্যে দেখা যাবে ইমতিয়াজ আলীর ছবি ‘আজ কাল’-এ ও বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধে ‘কুলি নম্বর ১’ সিনেমার রিমেকে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
