ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
জানা গেল প্রথম দিনে সাকিবের না থাকার কারণ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 26 October, 2019, 10:36 AM

জানা গেল প্রথম দিনে সাকিবের না থাকার কারণ

জানা গেল প্রথম দিনে সাকিবের না থাকার কারণ

দেশের ক্রিকেটে গত তিন দিন বয়ে গেছে সাইক্লোন! তবে স্বস্তির বিষয় এই যে, সব কিছুর ইতি ঘটেছে দ্রুতই। কাল শুক্রবার (২৫ অক্টোবর) থেকে শুরু ভারত সফরের ক্যাম্পেও তাই ক্রিকেটারদের সরব উপস্থিতি। ক্যাম্পকে সামনে রেখে দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো, পেস বোলিং কোচ চার্লস ল্যাঙ্গাভেল্ট, ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জিরা সকালেই ঢাকায় পা রেখেছেন। তাদের সঙ্গে যোগ দিয়েছেন নতুন স্পিন বোলিং কোচ কোচ ড্যানিয়েল ভেট্টরিও। কোচ খেলোয়াড়দের এই মিলন মেলায় যখন মিরপুরে উৎসব আমেজ, তখন সবার কৌতূহলী চোখ একজনকেই খুঁজছিল-অধিনায়ক সাকিব আল হাসান কোথায়?

বেলা ৩টার দিকে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হয় ক্যাম্প। সবার আগে ক্যাম্পে যোগ দেন মুশফিকুর রহীম। এরপর একে একে আসতে থাকেন তামিম-মাহমুদউল্লাহরা। কিন্তু দেখা মেলেনি সাকিবের। বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক তিনি। অথচ ভারত সফরের ক্যাম্পে প্রথম দিন সাকিবই নেই? চারদিকে গুঞ্জন, ফিসফাস-হঠাৎ কি হলো ক্রিকেটারদের ধর্মঘটে নেতৃত্ব দেয়া বাংলাদেশ দলপতির? কেন এমন গুরুত্বপূর্ণ দিনে ক্যাম্পে যোগ দিলেন না?


মাঠের মধ্যে কোচ রাসেল ডোমিঙ্গোকে ধরলেন সাংবাদিকরা। সাকিব কেন নেই? এমন প্রশ্নের জবাবে দক্ষিণ আফ্রিকান কোচ মাথা নেড়ে বললেন-আমি জানি না। দলের ম্যানেজার সাব্বির খানও বলতে পারলেন না ঠিক কি কারণে সাকিব নেই। মাঠের মধ্য থেকে তাই কোনো ধরনের খবর পাওয়া গেল না। তবে পরে অবশ্য সব উত্তর মিলেছে। অন্য কিছু নয়, শারীরিক অসুস্থতার কারণেই প্রথম দিনের অনুশীলনে উপস্থিত থাকতে পারেননি সাকিব। জানা যায়, টানা কয়েক দিনের বৃষ্টি আর আর্দ্র আবহাওয়ায় ঠাণ্ডাজনিত সমস্যায় ভুগছেন সাকিব। যেহেতু বড় ধরনের কোনো শারীরিক সমস্যা নয়, তাই ধারণা করা হচ্ছে দ্বিতীয় দিনেই দলের সঙ্গে ক্যাম্পে দেখা যাবে সাকিবকে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status