|
গোয়ালা থেকে শতকোটি টাকার মালিক আয়নাল
নতুন সময় ডেস্ক
|
![]() গোয়ালা থেকে শতকোটি টাকার মালিক আয়নাল আয়নালের পিতা খলিলুর রহমান পেশায় ছিলেন গোয়ালা। সে নিজেও গোয়ালা হিসাবে পেশা শুরু করে। শুধুমাত্র রাজনীতিকে পুঁজি করে ধীরে ধীরে হয়ে উঠেন শতকোটি টাকার মালিক। ১৯৯৬ সালে যুবলীগের মধ্যদিয়ে তার রাজনীতি শুরু হলেও পরবর্তীতে দীর্ঘ ১৮ বছর ধরে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে আছেন এই আয়নাল। সরকারের দীর্ঘ মেয়াদে সভাপতির দায়িত্ব পেয়ে তিনি হয়ে উঠেন বেপরোয়া। তার বিরুদ্ধে অবৈধ অস্রের ব্যবহার, নারী নির্যাতন, ভাগিনা রাশেদ ও ডাকাত সর্দার সৈকতকে দিয়ে সন্ত্রাসী বাহিনী গঠন ও স্বার্থ রক্ষায় জুলুম নির্যাতনের অভিযোগ রয়েছে শিক্ষিতরা করে পলেট্রিক্স আর অশিক্ষিতরা করে ট্রিক্স। অশিক্ষিত নোংরা মস্তিষ্কের ৪র্থ শ্রেনী পর্যন্ত পড়ুয়া এই আয়নাল ট্রিক্স করে অগণিত শিক্ষিত, যোগ্য এবং বঙ্গবন্ধুর আদর্শের নেতা কর্মীদের ক্ষতি গ্রস্ত করেছেন এবং রাজনীতি থেকে সরে যেতে বাধ্য করেছেন।হযরতপুর পশুর হাটকে বিগত ১২বছর যাবত জোড় করে ভোগ করা, জোড় করে জমি দখল, অবৈধ ভাবে নদী থেকে বালি উত্তোলন ও মাদক বিক্রয়ের অভিযোগ রয়েছে। ২০০১ সালে আয়নাল অবৈধ অস্র সহ পুলিশের হাতে গ্রেফতার হন। ২০০৯ সালে রাজনৈতিক প্রতিপক্ষ ওসমান গনিকে হত্যার উদ্দেশ্য আয়নালের নির্দেশে গুলি করা হয়। ২০১০ সালে জগন্নাথপুর গ্রামের আলী চৌকিদারের মেয়ে আসমার দেওয়া নারী নির্যাতন মামলার ১নাম্বার আসামী ছিলেন আয়নাল। পরবর্তীতে টাকাপয়সায় দফারফার মাধ্যমে সে মামলা থেকে অব্যাহতি নেন তিনি। গত ইউনিয়ন পরিষদের নির্বাচনে আয়নাল চেয়ারম্যান প্রার্থী হন। সে নির্বাচনের দিন মধুরচর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তার সন্ত্রাসী বাহিনীর গুলিতে ৬ বছরের শিশু শুভ নিহত হন। বহুল আলোচিত এ মামলা থেকে প্রভাব খাঁটিয়ে তিনি নিজের নাম বাদ দেন। অথচ নিরীহ বহু প্রতিপক্ষ আজও এ মামলায় সাজা ভোগ করছেন। আয়নালের ছোট ভাই মজিবর ও আতাবরের মাধ্যমে ইটাভাড়া ও কোরাইশনগর গ্রামে একচেটিয়া মাদক ব্যবসা পরিচালনা করছেন। আয়নালের দুর্নীতির সবচেয়ে বড় উৎস হযরতপুর পশুর হাট। গত ১২বছর ধরে তার পালিত সন্ত্রাসী বাহিনী দ্বারা তিনি এ হাট নিয়ন্ত্রণ করে আসছেন। ৩০ লক্ষ টাকা ইজারা নিয়ে দলীয় নেতাদের কাছে শেয়ার বিক্রি করেন তিন থেকে সাড়ে তিন কোটি টাকা। পরবর্তীতে দলীয় লোকজন তাদের শেয়ারের টাকা চাইতে গেলে তাদের কপালে জুটে মামলা, হামলা নয়তো দল থেকে বহিষ্কার। হাট থেকে প্রতি বছর ৩ কোটি টাকা করে নিলে ১২ বছরে হাট থেকে তার আয় ৩৬ কোটি টাকার উপর। এছাড়া তার সহযোগী চোরা বিল্লালের মাধ্যমে গরু চোরের দলও সে পরিচালনা করে। তার ফার্মে ৩০০ গরুর মধ্যে ২৫০ গরুই চোরাই বলেই এলাকার লোকমুখে প্রচলিত। দীর্ঘ ১৮ বছর এক পদে রাজনীতি করায় সে আওয়ামীলীগ কে পরিবারতন্ত্রে রুপান্তরিত করেছেন। তার বড় ছেলে ঢাকা জেলা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ পদে আছে অথচ এলাকায় সকলেই তাকে মাদকাসক্ত বলে উল্লেখ করেছেন। আয়নালের ছোট ভাই আতাউর হযরতপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। তার ভাতিজী ইউনিয়ন মহিলা যুবলীগের সভাপতি। আয়নালের স্থাবর অস্থাবর সম্পত্তির মূল্য শতকোটি টাকার উপর। ইটাভাড়ায় তার ৬০ বিঘার উপর সম্পত্তি আছে। এছাড়া সাভারে ৬ কাঠার উপর চারতলা বাড়ি ও কুড়িল বিশ্ব রোডে ১০ কাঠা জমি। গরুর ফার্মে আছে ৩০০ এর উপর গরু। তার বিরুদ্ধে আরও অভিযোগ হলো যে, কোন ওয়ারিশ সার্টিফিকেট নিতে হলে তার নিজস্ব ধার্যকৃত ৪০০ টাকা দিয়ে নিতে হয়। এলাকার সাধারণ মানুষ তার ও তার লালিত সন্ত্রাসী বাহিনীর ভয়ে কোন প্রতিবাদ করে না। তবুও এলাকার জনৈক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে দুদক তার বিরুদ্ধে তদন্তে মাঠে নেমেছে।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
