ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মসজিদে মহিলা প্রবেশাধিকার নিয়ে সরকারের মত চেয়েছেন সুপ্রিম কোর্ট
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 25 October, 2019, 11:02 PM

মসজিদে মহিলা প্রবেশাধিকার নিয়ে সরকারের মত চেয়েছেন সুপ্রিম কোর্ট

মসজিদে মহিলা প্রবেশাধিকার নিয়ে সরকারের মত চেয়েছেন সুপ্রিম কোর্ট

ভারতের সব মসজিদে মুসলিম মহিলাদের প্রবেশাধিকার দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চেয়েছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কেন্দ্র সরকার কী ভাবছে, তা শীর্ষ আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

একটি জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গৈগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মসজিদে মুসলিম মহিলাদের প্রবেশাধিকার নিয়ে কেন্দ্রের মতামত জানতে চেয়েছেন।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ছাড়াও ডিভিশন বেঞ্চে রয়েছেন বিচারপতি এস এ বোবদে এবং বিচারপতি এস এ নাজির।

এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের আইন মন্ত্রক এবং সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকে নোটিস পাঠানো হয়েছে। এর আগে মসজিদে মহিলাদের প্রবেশের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা করেছিলেন ইয়াসমিন জুবের আহমেদ পিরজাদা।

আদালতের কাছে আবেদনে তার দাবি ছিল, দেশের সব মসজিদে প্রবেশাধিকার থেকে মহিলাদের বঞ্চিত করায় তাদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে। এ নিয়ে সরকারের পাশাপাশি ওয়াকফ বোর্ডের কাছেও যথাযথ নির্দেশ জারির আর্জি জানিয়েছেন তিনি।

ওই আবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন ভারতের শীর্ষ আদালত।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status