ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
ওমান থেকে বিমানে উঠে লাশ হয়ে নামলেন সিলেটের তৌরিফ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 October, 2019, 8:28 PM

ওমান থেকে বিমানে উঠে লাশ হয়ে নামলেন সিলেটের তৌরিফ

ওমান থেকে বিমানে উঠে লাশ হয়ে নামলেন সিলেটের তৌরিফ

দেশে জীবিতভাবে ফেরা হলো না মধ্যপ্রাচ্য প্রবাসী রানা আহমদ তৌরিফের। প্রবাসী তৌরিফ মধ্যপ্রাচ্যের দেশ ওমান থেকে বাংলাদেশের উদ্দেশে বিমানে আরোহণ করেন।


শুক্রবার সকাল সাড়ে ৮টায় কোলকাতার আকাশেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তৌরিফ।

তৌরিফ সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউপির দক্ষিণ সাদিপুর গ্রামের বাসিন্দা।

প্রবাসী তৌরিফ ওমান থেকে বাড়ি ফেরার জন্য বিমানে আরোহণ করেন। পরে শুক্রবার সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী বিমানবন্দরে বিমানটি অবতরণ করেন লাশ হয়ে।

তৌরিফের ছোট মেয়ে, ভাতিজাসহ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেন বিমান কর্তৃপক্ষ। পরে অ্যাম্বুলেন্সযোগে লাশটি নিজ গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়।

সাদিপুর ইউপির স্থানীয় ৭নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী জিলু বলেন, প্রবাসী তৌরিফ অত্যন্ত ভাল মানুষ ছিলেন। আজ এশার নামাজের পর পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status