ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্রতিবন্ধীর সন্তান প্রসব, অধরা ধর্ষক
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 25 October, 2019, 8:18 PM

প্রতিবন্ধীর সন্তান প্রসব, অধরা ধর্ষক

প্রতিবন্ধীর সন্তান প্রসব, অধরা ধর্ষক

টাঙ্গাইলের বাসাইলে কন্যা সন্তান জন্ম দিয়েছেন এক ধর্ষিতা শারীরিক প্রতিবন্ধী কিশোরী। এ নিয়ে চরম বিপাকে পড়েছেন তিনি। তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক ইসমাইল (৫৫)। সে উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া পূর্বপাড়া এলাকার মৃত গোমর মিয়ার ছেলে।

কিশোরীর পরিবার ও স্থানীয়রা জানান, গত বছরের ১২ ডিসেম্বর রাতে ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফিরছিলেন ওই প্রতিবন্ধী কিশোরী। এ সময় ইসমাইল হোসেন তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে চকের একটি মেশিন ঘরে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরে হত্যার হুমকি দিয়ে গভীর রাতে তাকে ছেড়ে দেয়। তখন ভয়ে কিশোরী বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। এর প্রায় তিনমাস পর তার শারীরিক পরিবর্তন ঘটলে বিষয়টি পরিবারের নজরে আসে। তখন সে পরিবারের কাছে ঘটনার বিস্তারিত জানায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয় পরিবারের লোকজন। তখন বিষয়টি এলাকায় জানাজানি হলে ধামাচাপা দেয়ার জন্য পাঁয়তারা চালায় প্রভাবশালী মহল। তাদের ভয়ে ওই সময় মামলা করতেও সাহস পায়নি অসহায় পরিবারটি। এ অবস্থায় গত ১০ অক্টোবর ওই কিশোরী একটি কন্যা সন্তানের জন্ম দেয়। এ ঘটনায় সম্প্রতি তার পরিবার বাসাইল থানায় মামলা করেন। মামলার পর থেকে ধর্ষক ইসমাইল হোসেন পলাতক রয়েছে।

ধর্ষক ইসমাইলের বিচার চেয়ে ওই কিশোরী বলেন, ‘সন্তান নিয়ে আমি এখন মারাত্মক সমস্যায় আছি। তাকে খাওয়ানোর মতো সামর্থ্যও আমার নেই’।

বিষয়টি নিশ্চিত করে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী জানান, ‘ওই প্রতিবন্ধী কিশোরী সন্তান প্রসবের কয়েকদিন পর আমরা জেনেছি। অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। সে পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status