ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
শিক্ষামন্ত্রীর জেলার ৩১ প্রতিষ্ঠান এমপিওভুক্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 9:29 PM

শিক্ষামন্ত্রীর জেলার ৩১ প্রতিষ্ঠান এমপিওভুক্ত

শিক্ষামন্ত্রীর জেলার ৩১ প্রতিষ্ঠান এমপিওভুক্ত

বুধবার সারাদেশের ২ হাজার ৭৩০ শিক্ষপ্রতিষ্ঠান এমপিও তালিকা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তালিকা ঘোষণা করেন। গণভবন থেকে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।

সারাদেশে এই বিপুল পরিমাণ শিক্ষা-প্রতিষ্ঠান এক সাথে এমপিওভুক্তি হওয়ার এক রেকর্ড গড়ল। এসব শিক্ষা-প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষামন্ত্রীর নিজ জেলা চাঁদপুরের রয়েছে ৩১টি। এসবের মধ্যে মাদ্রাসা ১০টি, নিম্ন মাধ্যমিক স্তরের ৮টি, মাধ্যমিক স্তরের ৬টি, উচ্চ মাধ্যমিক স্তরের ৩টি, কলেজ ২টি, এইচএসসি বিএম ১টি ও এইচএসসি ভোকেশনাল ১টি।

চাঁদপুর জেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে সেগুলো হলো :
দাখিল : চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডস্থ দক্ষিণ গুণরাজদী আনোয়ারা ইসলাম দাখিল মাদ্রাসা, কচুয়া উপজেলার কাদলা খাদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা, দোঘর ইসলামিয়া মহিলা দাখিল মাদ্রাসা, মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর আন নিছা দাখিল মাদ্রাসা, মতলব উত্তর উপজেলার দশানী আল-আমীন বোরহানুল উলুম দাখিল মাদ্রাসা ও হাজীগঞ্জ উপজেলার হাজেরা আলী ক্যাডেট দাখিল মাদ্রাসা।

আলিম : কচুয়া উপজেলার বিতারা আলিম মাদ্রাসা ও ফরিদগঞ্জ উপজেলার কাচিয়ারা বালিকা আলিম মাদ্রাসা।

কামিল : চাঁদপুর সদর উপজেলার দাসাদী ডিএসআইএস কামিল মাদ্রাসা (স্নাতকোত্তর) ও শাহরাস্তি ভোলদিঘি কামিল মাদ্রাসা।

নিম্ন মাধ্যমিক পর্যায়ের আটটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে : মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা হাইস্কুল ও আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ঢালী হাইস্কুল, ফরিদগঞ্জ উপজেলার আদর্শ একাডেমি, পূর্ব বড়ালী শাহজাহান কবির জুনিয়র হাইস্কুল, মডেল একাডেমি দেইচর ও হাজী মোঃ সেলিম হাইস্কুল, হাজীগঞ্জ উপজেলার বোরখাল আদর্শ হাইস্কুল ও পীর বাদশা মিয়া গার্লস্ হাইস্কুল।

মাধ্যমিক পর্যায়ের ৬টি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে : চাঁদপুর সদর উপজেলার রাজরাজেশ্বর ওমর আলী হাইস্কুল, মতলব দক্ষিণ উপজেলার লামচরি হাইস্কুল ও পয়ালী কাদির বঙ্ মেমোরিয়াল হাইস্কুল, হাইমচর উপজেলার ঈশানবালা এমজেএস হাইস্কুল, ফরিদগঞ্জ উপজেলার শাশিয়ালী হাইস্কুল এবং শাহরাস্তি উপজেলার ফটিকখিরা এসএ গার্লস্ হাইস্কুল।

উচ্চ মাধ্যমিক পর্যায়ের (স্কুল এন্ড কলেজ) ৩টি প্রতিষ্ঠান হচ্ছে : চাঁদপুর সদর উপজেলার আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ, ফরিদগঞ্জ উপজেলার শোল্লা হাইস্কুল এন্ড কলেজ এবং কচুয়া উপজেলার চাঁদপুর এমএ খালেক মেমোরিয়াল স্কুল এন্ড কলেজ।

উচ্চ মাধ্যমিক পর্যায়ের (কলেজ) ২টি প্রতিষ্ঠান হচ্ছে : কচুয়া উপজেলার ড. মুনসুর উদ্দিন মহিলা কলেজ ও মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ কলেজ। এছাড়া এইচএসসি বিএম শাখায় হাজীগঞ্জ ডিগ্রি কলেজ এবং কারিগরি শিক্ষাবোর্ডের ভোকেশনাল শাখায় কচুয়া উপজেলার তেগুরিয়া উচ্চ বিদ্যালয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status