ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ● ২১ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
‘নুসরাতের রায়ে ওসিকে আড়াল করা হয়েছে’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 9:27 PM

‘নুসরাতের রায়ে ওসিকে আড়াল করা হয়েছে’

‘নুসরাতের রায়ে ওসিকে আড়াল করা হয়েছে’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক সেলিমা রহমান বলেছেন, এ রায়ে পরিপূর্ণভাবে ন্যায় বিচারের প্রতিফলন ঘটেনি। নিষ্ঠুর এ হত্যাকাণ্ডের পরবর্তীতে দায়িত্বে অবহেলার কারণে থানার ওসির বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে সাজা না দিয়ে আড়াল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার রায়ের প্রতিক্রিয়ায় দেয়া বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক সেলিমা ও সদস্য সচিব নিপুন রায় বিবৃতিতে আরো বলেন, বর্তমান অবৈধ সরকার পুলিশের ওপর ভর করে ক্ষমতা দখল করেছে বিধায় পুলিশকে রক্ষা করে রায় দেওয়া হয়েছে। জনগণের জানমাল হেফাজত করার দায়িত্ব যে পুলিশ বাহিনীর ওপর, সে পুলিশ যখন রায়ের ফাঁক দিয়ে পার পেয়ে যায়, তখন ন্যায় বিচার হয়েছে বলে আমরা মনে করি না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status