|
মুসলিম বিজ্ঞানীর আবিষ্কার : মাত্র বিশ সেকেন্ডে বন্ধ হবে রক্তপাত
নতুন সময় ডেস্ক
|
![]() মুসলিম বিজ্ঞানীর আবিষ্কার : মাত্র বিশ সেকেন্ডে বন্ধ হবে রক্তপাত প্রতিরক্ষামন্ত্রকের গবেষণা সংস্থা ডিআরডিও’র উদ্যোগে সম্প্রতি ভারতের বিজ্ঞানী রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামের স্মৃতিতে একটি প্রতিযোগিতা হয়। ঐ পাউডারটি নিয়ে তাতে যোগ দিয়ে সাবির পুরস্কার পান। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে ডিআরডিও’র এক অনুষ্ঠানে দেশের নৌ, বিমান ও স্থল বাহিনীর প্রধানদের উপস্থিতিতে সাবিরকে তাঁর আবিষ্কারের জন্য সংবর্ধনা জানান। তিনি বলেন, যুদ্ধে আহত সৈন্যদের রক্তপাত বন্ধ করে দ্রুত চিকিৎসার জন্য এই ওষুধ খুবই কার্যকর হবে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয়, সাবিরের বাবা মোবারক হোসেন বর্ধমানের একটি চালকলের মালিক। পারিবারিক ব্যাবসা থাকার পরেও মেধাবী ছেলেকে উচ্চশিক্ষার জন্য কলকাতা ও রৌরকেল্লায় পাঠান তিনি। পড়াশোনা শেষে শেখ সাবির নতুন কিছু তৈরির পরিকল্পনা নেন। এজন্য ‘মিরাকিউলস’ নামে একটি সংস্থাও প্রতিষ্ঠা করেন তিনি। সেখানেই ‘স্টপ ব্লিড’ নামে নতুন এ ওষুধ তৈরি করেন ভারতীয় মুসলিম এই তরুণ বিজ্ঞানী।
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
