ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
মিটু আন্দোলনকারীদের সতর্ক করলেন মাহিরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 8:34 PM

মিটু আন্দোলনকারীদের সতর্ক করলেন মাহিরা

মিটু আন্দোলনকারীদের সতর্ক করলেন মাহিরা

মি টু হ্যাশট্যাগে আন্দোলনের ব্যাপারে কঠিন মন্তব্য করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। একজন শিক্ষকের বিরুদ্ধে মি টু হ্যাশট্যাগে মিথ্যা অভিযোগ করার পর তিনি আত্মহত্যা করেছেন। সে ব্যাপারে সামাজিক যোগাযোগের মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানি এই অভিনেত্রী।

মাহিরা খান লিখেছেন, একজন নিষ্পাপ মানুষকে ভুল করে অভিযুক্ত করার কারণে তিনি আত্মহত্যা করার ঘটনায় আমি অত্যন্ত রাগান্বিত। এ কারণে আমার রক্ত টগবগ করছে। একইভাবে কেউ ধর্ষণ করে ঘুরে বেড়ালেও আমার রক্ত টগবগ করে। আপনি মি টু ঞ্যাশ ট্যাগ আন্দোলনের অপব্যবহার কিংবা অভিযোগে বিলম্ব করলেও একই ধরেনর মৃত্যু ডেকে আনতে পারে।

সেই সঙ্গে মিথ্যা অভিযোগের জন্য অভিযোগকারীর নিন্দা করেন এই অভিনেত্রী। সেই সঙ্গে প্রকৃত অভিযোগের শুনানি দ্রুতগতিতে সম্পন্ন করারও অনুরোধ করেন তিনি।

প্রসঙ্গত, বলিউড বাদশাহ শাহরুখ খানের বিপরীতে রইস সিনেমায় অভিনয়ের সুবাদে ব্যাপক খ্যাতি পান মাহিরা। তবে ভারত-পাকিস্তান টান টান উত্তেজনার কারণে বলিউডে আর সেভাবে কাজ করতে পারেননি এই অভিনেত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status