ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ● ২২ নভেম্বর ২০২৬ ● ৬ অগ্রহায়ণ ১৪৩৩
ক্রিকেটারদের জন্য ড্রিংকস নিয়ে মাঠে অজি প্রধানমন্ত্রী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 24 October, 2019, 8:38 PM

ক্রিকেটারদের জন্য ড্রিংকস নিয়ে মাঠে অজি প্রধানমন্ত্রী!

ক্রিকেটারদের জন্য ড্রিংকস নিয়ে মাঠে অজি প্রধানমন্ত্রী!

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের হোস্ট হয়েছে অস্ট্রেলিয়া। আগামী রবিবার ২৭ অক্টোবর থেকে অ্যাডিলেডে শুরু হবে এই সিরিজ। তার আগে আজ অস্ট্রেলিয়ান প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আজ বৃহস্পতিবার একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কা। এই ম্যাচেই দারুণ এক ঘটনার সাক্ষী হয়েছে দুই দল। কারণ ড্রিংকস নিয়ে মাঠে এসেছেন স্বয়ং অজি প্রধানমন্ত্রী! 

ড্যানিয়েল ফ্যালিন্সের বলে দাসুন শানাকা আউট হওয়ার পর অজি ক্রিকেটাররা উল্লাস করছিলেন। এমন সময় দেখা যায়, ক্রিকেটারদের জন্য ড্রিংকস নিয়ে দৌঁড়ে মাঠে প্রবেশ করছেন অজি প্রধানমন্ত্রী স্কট মরিসন! স্বয়ং প্রধানমন্ত্রীকে দৌঁড়ে আসতে দেখে অবাক হয়ে যান সবাই। একপর্যায়ে ক্রিকেটারদের কাছে এসে তাদের সঙ্গে হ্যান্ডশেক করেন মরিসন। ড্রিংকস গ্রহণ শেষ হলে তিনি আবারও বক্স নিয়ে ফিরে যান ডাগ-আউটে। 

অস্ট্রেলিয়ার রাষ্ট্রনায়কদের ক্রিকেটপ্রেম নতুন কিছু নয়। তবে মরিসন এবার নতুন কিছুই সৃষ্টি করলেন। তার এমন উদ্যোগে ধন্য ধন্য পড়ে গেছে সোশ্যাল সাইটে। ভাইরাল হয়ে গেছে তার মাঠে প্রবেশের সব ছবি। পার্থ ক্রিকেট গ্রাউন্ডের অফিসিয়াল টুইটার পোস্টে বলা হয়েছে, 'কী অসাধারণ এক অভিজ্ঞতা! আমাদের প্রধানমন্ত্রী একজন সাধারণ বয়ের মতো ক্রিকেটারদের পানি খাইয়েছেন।' এমন অসংখ্য পোস্টে দারুণ সাধুবাদ পাচ্ছেন মরিসন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status